হোম > রাজধানী

ডিএমপির সাবেক সহকারী কমিশনার রাজন সাহা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

জুলাই অভ্যুত্থানে রামপুরা এলাকায় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সাবেক এসি রাজন কুমার সাহা গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম ঢাকা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার রাজনকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরবর্তী আইনি কার্যক্রমের জন্য শিগগির তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।

জানা গেছে, জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় রাজন সাহা ডিএমপির বাড্ডার জোনের সহকারী পুলিশ কমিশনারের দায়িত্বে ছিলেন। আন্দোলন চলাকালে রামপুরা এলাকায় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে তাকে আটক করা হয়েছে।

গত ৫ জুলাই শেখ হাসিনার সরকার পতনের পর আইনশৃঙ্খলা বাহিনীতে রদবদলের মধ্যে তাকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নে (র‍্যাব) বদলি করা হয়েছিল। সবশেষ তিনি র‍্যাব-৫ কর্মরত ছিলেন। সেখান থেকে মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাবের একটি সূত্র।

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত