হোম > রাজধানী

ঢাকা দক্ষিণ সিটিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) তত্ত্বাবধানে বিশেষ অভিযান শুরু হয়েছে। শনিবার সকালে এ অভিযান শুরু হয়।

এই কার্যক্রমের আওতায় ১০টি অঞ্চলে বিভক্ত হয়ে মোট সাড়ে ৭ (সাত) হাজার মশককর্মী ও পরিচ্ছন্নতাকর্মী মাঠে নেমেছেন। অভিযানে ডিএসসিসির আওতাধীন এলাকাগুলোতে বাড়ি বাড়ি পরিদর্শন, মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা জোরদার ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

এর আগে সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী এ বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি-২০২৬’-এর আহ্বায়ক এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম স্বাগত বক্তব্য দেন

কর্মসূচির অংশ হিসেবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ডিএসসিসির স্বাস্থ্য বিভাগ এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে দুটি প্রদর্শনী স্টল স্থাপন করা হয়। স্বাস্থ্য বিভাগের স্টলে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশক নিধনে ডিএসসিসির বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়েছে। অন্যদিকে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের স্টলে ‘বর্জ্যের বিনিময়ে বাজার’ সংক্রান্ত উদ্ভাবনী ধারণা প্রদর্শন করা হয়। প্রধানমন্ত্রী প্রদর্শনীর স্টলসমূহ পরিদর্শন করেন।

মানবিক বাংলাদেশে সাংবাদিকদের কোনো হয়রানির ঝুঁকি থাকবে না: জুবায়ের

বন্ধুকে খুনের পর মাটিতে পুঁতে সিমেন্ট ঢালাই

রাজধানীতে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ আটক ২

দেশে তরুণদের ৫.৫ শতাংশ ই-সিগারেট ও তামাকপণ্যে আসক্ত

মহাখালীর ব্রিটিশ টোব্যাকো ভবনের আগুন নিয়ন্ত্রণে

ধানমন্ডির বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

মহাখালীতে একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

ধানমন্ডিতে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

শরিয়ার সঙ্গে সাংঘর্ষিক সম্পত্তি হস্তান্তর সংশোধন বিল প্রত্যাহার করতে হবে

বিমানবন্দরের পাশে রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে