হোম > রাজধানী

টানা ৪ ঘণ্টা পর সড়ক ছাড়লেন গার্মেন্টস শ্রমিকরা

স্টাফ রিপোর্টার

ছবি: আমার দেশ

টানা চার ঘণ্টা পর কুড়িলের সড়ক ছেড়েছেন পোশাকশ্রমিকরা। তবে শ্রমিকরা সড়ক ছাড়লেও অবরোধে দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ায় এখনো স্বাভাবিক হয়নি যান চলাচল। ট্রাফিক পুলিশ জানিয়েছে, যান চলাচল স্বাভাবিক হতে কয়েক ঘণ্টা লেগে যেতে পারে। কুড়িলের অবরোধের প্রভাব পড়েছে ঢাকার অন্যান্য সড়কেও।

গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিয়াউর রহমান জিয়া জানিয়েছেন, দুপুর ১২টার দিকে কুড়িলে ইউরোজোন ফ্যাশন নামের পোশাক কারখানার প্রায় ৫০০ কর্মী বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করেন। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং সড়ক ছেড়ে দিতে তাদের অনুরোধ জানানো হয়। তিনি জানান, দীর্ঘ প্রায় চার ঘণ্টা পর বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে সড়ক ছেড়ে দেন। এরপর যান চলাচল শুরু হয়।

দুপুরে কুড়িলে সড়কের উভয় পাশ অবরোধ করেন শ্রমিকরা। ফলে দুই লেনেই যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। বিকেলে শ্রমিকরা সড়ক ছাড়লে যানবাহন চলাচল শুরু হয়। তবে দীর্ঘ সময় অবরোধ থাকায় সড়কে গাড়ির চাপ অনেক বেড়েছে। এতে ট্রাফিক নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হচ্ছে। যানজট নিরসনে গুলশান বিভাগের ট্রাফিক পুলিশ সদস্যরা কাজ করছেন।

খিলক্ষেত ও মিরপুরে ১,৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন

বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফ্যামিলি কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিতে দারিদ্র্য কমবে: ড. তিতুমীর

সংসদ ভবনের সামনে হ্যাঁচকা টানে প্রধান শিক্ষিকার মৃত্যু, একজনের জামিন

ডেমরায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু

অস্ত্র হাতে অ্যাকশনে ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের

রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানি, অগ্নিনিরাপত্তায় অবহেলার তদন্ত দাবি এবি পার্টির

অস্ত্র হাতে মাদকের আস্তানায় অ্যাকশনে প্রতিমন্ত্রী ইশরাক

আলোকিত কোরআন ২০২৭: ঢাকা অডিশনে ইয়েস কার্ড পেলেন ৭০ জন