হোম > রাজধানী

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: পাইলট নিহত, শিক্ষার্থীসহ হতাহত অনেক

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর নিহত হয়েছেন। এ ঘটনায় শিক্ষার্থীসহ হতাহতের সংখ্যা অনেক। গুরতর আহত অবস্থায় ২৫ জনকে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে।

রাজধানীর উত্তরায় দুর্ঘটনার কবলে পড়েছে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিমানটি বিধস্ত হয়। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি ১টা ৬ মিনিটে উড্ডয়নের সময় মাইলস্টোন কলেজ এলাকায় বিধ্বস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করে বিকট শব্দে বিমানটি আছড়ে পড়ে। ঘটনার সময় শিক্ষার্থী এবং কর্মচারীরা সেখানে ছিলেন। তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্কুল ছুটির ঠিক আগ মুহূর্তে এই দুর্ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অনেক অভিভাবক স্কুলের সামনে ছিলেন। তারাও উদ্বিগ্ন হয়ে পড়েন। দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন সশস্ত্র বাহিনীর সদস্যরা।

খিলক্ষেত ও মিরপুরে ১,৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৪

শাহজালাল বিমানবন্দরের স্টোর বিল্ডিংয়ে আগুন

বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফ্যামিলি কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিতে দারিদ্র্য কমবে: ড. তিতুমীর

সংসদ ভবনের সামনে হ্যাঁচকা টানে প্রধান শিক্ষিকার মৃত্যু, একজনের জামিন

ডেমরায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু

অস্ত্র হাতে অ্যাকশনে ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের

রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানি, অগ্নিনিরাপত্তায় অবহেলার তদন্ত দাবি এবি পার্টির

অস্ত্র হাতে মাদকের আস্তানায় অ্যাকশনে প্রতিমন্ত্রী ইশরাক

আলোকিত কোরআন ২০২৭: ঢাকা অডিশনে ইয়েস কার্ড পেলেন ৭০ জন