হোম > রাজধানী

ঢাকা কলেজে জিপিএ-৫ পেয়েছে ৮৫৭ জন, ফেল ১১ জন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি)পরীক্ষায় ঢাকা কলেজে জিপিএ-৫ পেয়েছে ৮৫৭ জন শিক্ষার্থী, আর ফেল করেছে মাত্র ১১ জন। তিনটি বিভাগেই (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) এই সাফল্য অর্জিত হয়েছে।

ঢাকা কলেজে ব্যবসায় শিক্ষা বিভাগে মোট ১৩৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১৩৫ জন এবং ফেল করেছে ১ জন। বিভাগটিতে জিপিএ-৫ পেয়েছে ৪৯ জন শিক্ষার্থী।

মানবিক বিভাগে পরীক্ষায় অংশ নেয় ১৩৫ জন শিক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ১২৯ জন এবং ফেল করেছে ৬ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৩ জন।

এবছর সবচেয়ে উল্লেখযোগ্য ফলাফল এসেছে বিজ্ঞান বিভাগ থেকে। এখানে পরীক্ষায় অংশ নেয় ৮৬৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ৮৬৩ জন পাস করেছে এবং ফেল করেছে ৪ জন। বিভাগটিতে সর্বোচ্চ ৭৫৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হয়। এ বছর সারাদেশে মোট জিপিএ-৫ পেয়েছে ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। এর মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ এসেছে ঢাকা শিক্ষা বোর্ড থেকে।

ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী আব্দুর রশিদ বলেন, “এবারের প্রশ্ন ছিল যথেষ্ট মানসম্মত। আমি পরিশ্রম করে প্রস্তুতি নিয়েছিলাম। রেজাল্ট দেখে সত্যিই খুব ভালো লাগছে। আমার বাবা-মা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞ।”

বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ প্রাপ্ত শরিফুল ইসলাম রাফি বলেন, “আজকের দিনটি আমাদের জন্য দারুণ এক স্বস্তির দিন। সবাই চিন্তিত ছিলাম, আল্লাহর রহমতে প্রত্যাশিত রেজাল্ট পেয়েছি। আমি সত্যিই আবেগাপ্লুত।”

তবে মানবিক বিভাগের শিক্ষার্থীরা তুলনামূলক কম ফলাফল পাওয়ায় কিছুটা হতাশ। মানবিক বিভাগের শিক্ষার্থী ফাহমিদুল ইসলাম বলেন, “আমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করেছি, কিন্তু আমাদের বিভাগের ফলাফল অন্যান্য বিভাগের তুলনায় কম। মনে হচ্ছে খাতা মূল্যায়নে কড়াকড়ি করা হয়েছে।”

অন্যদিকে, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফল পুনঃনিরীক্ষণের আবেদন আগামীকাল (১৭ অক্টোবর) থেকে শুরু হবে।

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত