হোম > রাজধানী

আদাবরে গভীর রাতে গোপন বৈঠক, ধরা পড়ল নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্য

স্টাফ রিপোর্টার

রাজধানীর আদাবর থানা এলাকার একটি বাসা থেকে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৬ সদস্যকে আটক করেছে আদাবর থানা পুলিশ।

আটককৃতরা হলেন- মো. রাকিব মাহমুদ (২০), আ. রহমান ওরফে অর্পণ (২২), মো. মিশকাত আলম ভূঁইয়া (২৬), মো. রহমান শুভ (১৯), সৈকত হোসেন সম্রাট (২২) ও মো. বিজয় (২০)।

আদাবর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ জানতে পারে, আদাবরের ১৬ নম্বর রোডের একটি বাসার ভেতরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা রাষ্ট্রকে অস্থিতিশীল করা এবং রাষ্ট্রের অবকাঠামো ধ্বংসের লক্ষে রাষ্ট্রবিরোধী অপরাধ সংঘটন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে। সংবাদের ভিত্তিতে আদাবর থানা পুলিশ রাত ১০টা ৫ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই বাসার ভেতর থেকে ছয়জনকে আটক করে।

এ ঘটনায় আদাবর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নিউগিনি আবাসন প্রকল্পে হামলায় মেজর জেনারেল (অব.) মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার

মিরপুরে ফুটপাথ উচ্ছেদে সংঘর্ষ, বিস্ময় বিরোধীদলীয় নেতার

রাজনৈতিক কারণে অ্যাকশনে যেতে পারেনি পুলিশ

মিরপুরে হকার উচ্ছেদ নিয়ে সংঘর্ষ: পুলিশ ও সিটি কর্পোরেশনের গাড়ি ভাঙচুর ও আগুন

নয়া পল্টনে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

তালাবদ্ধ ঘরে কম্বল পেঁচানো লাশ, স্বামী পলাতক

মামুনুল হকের সঙ্গে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের গবেষণা ও প্রকাশনা সেলের সাক্ষাৎ

ঢাকায় মনোরেল করিডর উন্নয়নের প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি

আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১০

নিউগিনি প্রপার্টিজে হামলার ঘটনায় গ্রেপ্তার ৬