হোম > রাজধানী

ঢাকা-১৮ আসনে প্রকৌশলীদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

স্টাফ রিপোর্টার

উত্তরায় প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ঢাকা-১৮ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক।

শুক্রবার উত্তরার একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, শুধু দক্ষতা দিয়ে দেশ উন্নতির পথে অগ্রগামি হতে পারে না, যদি না দেশের প্রথম সারির নাগরিকরা দক্ষতার সাথে সততার মেলবন্ধন না ঘটান। স্বাধীনতার ৫৪ বছরেও বাংলাদেশ দেশ থেকে ক্ষুধা ও দারিদ্র্যতা দূর হয়নি শুধুমাত্র নীতিনির্ধারকদের লুটপাট করে সব খেয়ে ফেলার মানষিকতার জন্য। ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে চব্বিশের জুলাই এ ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতাচ্যুত করে এদেশে রাজনীতির নতুনধারার সৃষ্টি করেছে। এ সময় সততা, দক্ষতা ও উন্নয়নকে সঙ্গী করে আগামির রাজনীতির পথ তৈরি করার প্রতিশ্রুতি দেন তিনি।

এ ছাড়া ঢাকা-১৮ আসনের দক্ষিণখান, উত্তরখান, তুরাগ ও খিলক্ষেতের অন্তর্ভুক্ত সিটি কর্পোরেশনের নতুন ওয়ার্ডগুলোর হোল্ডিং ট্যাক্স মওকুফ অথবা নামমাত্র ট্যাক্স ধার্যের বিষয়ে অধ্যক্ষ আশরাফুল হক প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

তিনি বলেন, এ আসনে ভবিষ্যতে কোন রাস্তা কাচা থাকবে না। শিক্ষা ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জাতীয় শিক্ষাক্রম ঢেলে সাজানোর পরিকল্পনার কথা বলেন তিনি। ফ্যাসিস্ট আমলে বন্ধ হয়ে যাওয়া হলি চাইল্ড স্কুল এন্ড কলেজের শিক্ষা কার্যক্রম পুনরায় চালু এবং উত্তরাকে একটি নিরাপদ মডেল শহর হিসেবে গড়ার পরিকল্পনার কথা জানান অধ্যক্ষ আশরাফুল হক।

প্রকৌশলী দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তরা জোন জামায়াতের পরিচালক জামাল উদ্দিন ভূইয়া, উত্তরা মডেল থানা আমির ইব্রাহিম খলিল, উত্তরা পূর্ব থানা আমির মাহফুজুর রহমান, তুরাগ মধ্য থানার নায়েবে আমির কামরুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি কাজী আবিদ হাসান সিদ্দিকী ছাড়াও বক্তব্য রাখেন আব্দুল আজিজ, সফি উদ্দিন, তালহা জুবাইর, আকমল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে উত্তরায় বসবাসরত প্রায় দুই শাতাধিক প্রকৌশলী উপস্থিত ছিলেন।

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত