হোম > রাজধানী

উত্তরা থেকে হিযবুত তাহরীরের ৩ সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। শুক্রবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ (৪০) ও মাহমুদুল হাসান (২১)।

উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, বৃহস্পতিবার রাত ১২টা ১৫ মিনিটের দিকে উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-১১ ও সেক্টর-১২ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সিটিটিসি জানতে পারে, নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের কিছু সক্রিয় সদস্য ৭ মার্চ বাইতুল মোকাররম মসজিদ এলাকায় ‌‌‘মার্চ ফর খিলাফা’ নামে একটি সমাবেশ আয়োজনের পরিকল্পনা করছে। এ তথ্যের ভিত্তিতে সিটিটিসি অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস দমন আইনে ২০০৯ (সংশোধনী ২০১৩) মামলা করা হয়েছে।

সিটিটিসি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য। এ সময় তাদের কাছ থেকে সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের খুঁজে বের করতে সিটিটিসির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলেও ডিএমপি জানায়।

আজ ঢাকার আবহাওয়া যেমন থাকবে

২৫ বছরেও শেষ হয়নি রমনা বটমূলে বোমা হামলার বিচার, আত্মপক্ষ সমর্থনেই আটকে আছে শুনানি

আহসান মঞ্জিলে ডিএসসিসির বর্ণাঢ্য বর্ষবরণ

রাজধানীতে মায়ের সামনেই কলেজছাত্রী মেয়েকে কুপিয়ে হত্যা

যাত্রাবাড়ীতে মায়ের সামনে কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা

বাংলা নববর্ষে নিরাপত্তা নিশ্চতে ঢাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শুরু

পহেলা বৈশাখে রাজধানীর যেসব সড়কে গাড়ি চলবে না

অনাগত সন্তানের নিরাপত্তা চান মালয়েশিয়ায় নিহত প্রবাসীর স্ত্রী

রাস্তা পারাপারে আইন না মানলে পথচারীর জেল-জরিমানা