হোম > রাজধানী

ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয় উদ্বোধন

স্টাফ রিপোর্টার

ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২২আগস্ট) বিকালে ফকিরেরপুলে ইউনিয়নের নতুন কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রিন্টিং ও বাইন্ডিং শিল্পের মালিক, শ্রমিক প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা শ্রমিক-মালিকের পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে প্রিন্টিং ও বাইন্ডিং শিল্পের উন্নয়ন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতির সিনিয়র সহ-সভাপতি জুনায়েদুল্লাহ আল মাহফুজ; বাংলাদেশ ক্যালেন্ডার, ডায়েরি এন্ড প্যাড বাইন্ডিং মালিক সমিতির সভাপতি মো. শওকত আলী খান, সিনিয়র সহ-সভাপতি মো. হুমায়ুন দেওয়ান ও সাধারণ সম্পাদক মো. নুরুল হক উজ্জ্বল; ঢাকা লেমিনেশন ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম মাঝি ও সাধারণ সম্পাদক মো. খোকন পাটোয়ারী; মতিঝিল প্রেস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোর্শেদ আযম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী; ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বাবর আলী (রানী বাবু); ঢাকা ছাট কাগজ প্লেট ও পট্টি বহুমুখী সমবায় সমিতির সভাপতি শফিকুল ইসলাম খান বাদল।

এছাড়াও ঢাকা মহানগর প্রিন্টিং বাইন্ডিং শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুল্লাহ মাহবুব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সর্দার আরিফ, ইউনিয়নের নির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

দোয়া ও মিলাদ মাহফিলে দেশ, জাতি, প্রিন্টিং ও বাইন্ডিং শিল্পের উন্নতি এবং শ্রমিক-মালিকসহ সংশ্লিষ্ট সকলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ভুল চিকিৎসা ও অবহেলার প্রতিকারে যাত্রা শুরু করল ‘স্বাস্থ্যসেবা সুরক্ষা আন্দোলন’

ক্রীড়া ও তারুণ্যের শক্তিতে আধুনিক বাংলাদেশ গড়তে হবে: প্রযুক্তিমন্ত্রী

নতুন রাষ্ট্রপতিকে জবি উপাচার্যের অভিনন্দন

রাজধানীতে ফিলিং স্টেশনে ডাকাতির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল জব্দ

শাহজালালে নিষিদ্ধ ক্রিমসহ ২ কোটি ৭৩ লাখ টাকার পণ্য আটক

মোহাম্মদপুর থেকে চুয়া সেলিমসহ ‘মাহী গ্রুপের’ জয় ও বোমা রতন গ্রেপ্তার

৩০ পয়েন্ট থেকে এক পয়েন্টে ইছামতীর নৌকা বাইচ

বুড়িগঙ্গার বুকে ঐতিহ্যের নৌকা বাইচ

১০০ ফিট সড়কে শেষ হলো সাজ্জাদের ঘরে ফেরার স্বপ্ন

খেলার মাঠের দাবিতে শিশু-কিশোরদের র‍্যালি