হোম > রাজধানী

রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় বিদেশিসহ নিহত ২

স্টাফ রিপোর্টার

রাজধানীতে বনানীতে কভার্ড ভ্যানের ধাক্কায় এক বিদেশীসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন-কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক সিয়েরা লিওনের নাগরিক মাইকেল (৩৬) ও রাইড শেয়ার বাইকের চালক খালেদ সাইফুল্লাহ (৩৮)। সিয়েরা লিওনের নাগরিক মাইকেল মিরপুর ২ নম্বরের জনতা হাউজিং এলাকায় থাকতেন। খালেদ নোয়াখালীর সোনাইমুড়ী থানার তরিক উল্লাহর ছেলে। গত শুক্রবার রাত পৌনে ১২টার দিকে আমতলী মোড়ের ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে বনানী থানার এসআই তারেক হোসেন জানান, তেজগাঁওয়ের আলোকিতে ওয়াও ফেস্ট অনুষ্ঠান শেষে শুক্রবার রাত ১১টার দিকে রাইড শেয়ারের বাইকে বাসায় ফিরছিলেন মাইকেল। বনানীর আমতলী এলাকায় কাকলীগামী দ্রুতগতির একটি কভার্ড ভ্যান পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাইক আরোহী দুজন সড়কে ছিটকে পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, খবর পেয়ে দুই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।

পরিবেশবান্ধব নগর ব্যবস্থাপনা ও ক্লিন এনার্জিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: ডিএসসিসি প্রশাসক

বনানীর বহুতল ভবনে আগুন, আধা ঘণ্টা পর নিয়ন্ত্রণে

বনানীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

রাতের আঁধারে গুঁড়িয়ে দেওয়া সেই রাড্ডা হাসপাতালে দেওয়া হলো শিশুদের টিকা

ব্যবসা শুধু মুনাফা অর্জনের মাধ্যম নয়; কর্মসংস্থান সৃষ্টিরও একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র: জামায়াত এমপি

ডেঙ্গুমুক্ত ঢাকা উত্তর ও দখলমুক্ত ফুটপাত জনগণের হাতে তুলে দেওয়া হবে: ডিএনসিসি প্রশাসক

আতাউস সামাদ ছিলেন স্বাধীন সাংবাদিকতার বিরল প্রতীক, স্মরণসভায় বক্তারা

ডেঙ্গু প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ জরুরি: ডিএসসিসি প্রশাসক

সংখ্যালঘু নারীদের সুরক্ষা ও বৈষম্য রোধে কঠোর আইন প্রয়োগের আহ্বান বিশিষ্টজনদের

ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ, আটক ৪