হোম > রাজধানী

বিমানবন্দরে ইফতার ও সেহরির সময় সেবা অব্যাহত রাখার নির্দেশ

স্টাফ রিপোর্টার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর রোজায় ইফতার এবং সেহেরির সময়ও সব ধরনের সেবা যথাযথভাবে অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল শনিবার বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ বিষয়ে বেশকিছু নির্দেশনা দিয়েছেন।

নির্দেশনায় বলা হয়, ‘রোজার সময়ও আগের মত সেবা অব্যাহত রাখতে হবে, বিশেষ করে ইফতার এবং সেহেরির সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ইফতার এবং সেহেরির সময় বিমানবন্দরে কোনো সেবা বন্ধ রাখা যাবে না বলে জানানো হয় বিমানবন্দরের নির্দেশনায়।

পূর্ব নির্ধারিত ‘রোস্টার’ অনুযায়ী বিমানবন্দরের ইমিগ্রেশনের সব প্রবেশ পথ খোলা রাখা ও দায়িত্বরতদের উপস্থিতি নিশ্চিত এবং বিমানবন্দরের অভ্যন্তরে পরিষ্কার, পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেওয়া হয় সেখানে।সেই সঙ্গে বিমানবন্দর ব্যবহারকারী সকল এয়ারলাইন্স যাতে ঠিকঠাক লাগেজ পায়, তা নিশ্চিতে সংশ্লিষ্টদের কাজ করতে বলা হয়েছে সেখানে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সেজন্য বিমানবন্দরের ট্রাফিক নিয়ন্ত্রণ, লাগেজ স্ক্রিনিং, হুইলচেয়ার সেবা, র‌্যাম্প কন্ট্রোল, গ্রিন চ্যানেলে তল্লাশিসহ যাবতীয় কার্যক্রম যথাযথভাবে সম্পাদনের জন্য আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), এভিয়েশন সিকিউরিটি (এভসেক), কাস্টমস কর্তৃপক্ষকে যথাযথভাবে সম্পাদনের নির্দেশনা দিয়েছে।

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি