হোম > রাজধানী

৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫ উদ্বোধন

স্টাফ রিপোর্টার

রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে, তিন দিনব্যাপী ‘৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫’।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন, ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক এবং ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান।

২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চলা এ টুর্নামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবসহ দেশের বিভিন্ন গলফ ক্লাবের প্রায় ৬৫০ জন গলফার অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন, দেশি ও বিদেশি সদস্যরাও।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম আমির কবির, উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান, রেজিস্ট্রার ড. মো. নাদির বিন আলী এবং প্রকল্প পরিচালক (উন্নয়ন) মেজর মো. আরমান আলী ভূঁইয়া (অব.)সহ কুর্মিটোলা গলফ ক্লাবের সদস্য ও সংশ্লিষ্ট সামরিক-বেসামরিক কর্মকর্তারা।

টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ (শুক্রবার) সন্ধ্যায় কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ও কুর্মিটোলা গলফ ক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ-জামান এসবিপি, ওএসপি, পিএসসি।

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত

শাহজালালে অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণ ও ৩৫ স্মার্টফোন জব্দ