হোম > রাজধানী

বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগানো শ্রমিক ওমরের পাশে জামায়াতে ইসলামী

আমার দেশ অনলাইন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মহিষাখোলা গ্রামের মেধাবী শিক্ষার্থী ওমর ওসমান রাজু বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও আর্থিক সংকটে পড়েছিলেন। অবশেষে তার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ওমর ২০২৫-২৬ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তির সুযোগ লাভ করেন। তবে পরিবারের আর্থিক অনটনের কারণে তিনি বর্তমানে কৃষিজমিতে পেঁয়াজ তোলার শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

জানা যায়, ছোটবেলায় কিডনি রোগে আক্রান্ত হয়ে তার বাবা মারা যান। এরপর থেকে তার মা অন্যের বাসায় কাজ করে সংসার চালিয়ে আসছেন। পরিবারে এক ভাইসহ চরম কষ্টের মধ্যেও পড়াশোনা চালিয়ে যান ওমর। ভবিষ্যতে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখেন তিনি।

ওমর জিডি শামছুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুল থেকে ২০২৩ সালে এসএসসিতে জিপিএ-৫ এবং ২০২৫ সালে এইচএসসিতে ৪.৯২ পেয়ে উত্তীর্ণ হন। পরবর্তীতে কুষ্টিয়ার একটি কোচিং সেন্টারে এক শিক্ষকের সহযোগিতায় বিনামূল্যে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেন।

এ অবস্থায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহাম্মদপুর পূর্ব থানা শাখার পক্ষ থেকে তাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচিত জিএস মাজহারুল ইসলামের তত্ত্বাবধানে মোহাম্মদপুর পূর্ব থানা জামায়াতের সেক্রেটারি আনিসুর রহমান ওমরের হাতে নগদ অর্থ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য হাওলাদার আহমদ আলী এবং জাকসুর পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক মো. শফায়েত মীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ওমরের মতো মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোয় স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে এই মানবিক উদ্যোগ।

শাহজালালে ডিএফটির এভিয়েশন নিরাপত্তা প্রশিক্ষণ সম্পন্ন

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে

হুব্বে রাসুল (সা.) ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিরপুরে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান শুরু

মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য জশনে জুলুস র‍্যালি

সায়দাবাদে আধুনিক এসি বাস টার্মিনাল নির্মাণ করবে ডিএসসিসি

দীর্ঘপথ দৌড়ে ছিনতাইকারী ধরলেন সাংবাদিক

রাজধানীর ৫৪ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান শুরু জামায়াতের

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩

মিরপুরে গাড়িচাপায় ওয়াসা কর্মচারীর মৃত্যু