হোম > রাজধানী

খিলগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার

রাজধানীর খিলগাঁও ত্রিমুহনী এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. ইমন আহামেদ (২৬) নামে যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন বন্ধু চালক মো: হাবিবুর রহমান।

বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় আরোহীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ফরাজি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে বিকাল পৌনে তিন টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষার পর মৃত ঘোষণা করেন।

নিহতের সহকর্মী চালক হাবিবুর রহমান বলেন, তারা ত্রিমোহনী এলাকা থেকে তেজগাঁওয়ের দিকে যাওয়ার পথে পাশ দিয়ে যাওয়া একটি ট্রাক তাদের মোটরসাইকেল টিকে ধাক্কা দিলে, পেছন থেকে ইমন পড়ে যায়। পরে ট্রাকের পেছনের চাকার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।

বিকেলে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

নিহত যুবক রাজশাহী জেলায় বাঘা উপজেলার মহসিন আহম্মেদের ছেলে। তিনি একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করতেন। থাকতেন ত্রিমুহনী মদ্রাসা রোড এলাকায়।

বুড়িগঙ্গা থেকে মাটি চুরির হিড়িক, হুমকিতে নদীপারের বাসিন্দারা

তেজগাঁওয়ে পথশিশু খুন, আটক ১

রাজধানীতে জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল

ঢামেক হাসপাতালে প্রতারণা ও চুরির চেষ্টা, আটক ২

যুবলীগ নেতার বিরুদ্ধে আড়াই কোটি টাকা মানিলন্ডারিং মামলা

ঢামেক নার্সের মৃত্যু, চিরকুটে বেরিয়ে এলো লোমহর্ষক নির্যাতনের কাহিনি

রাজধানীর কামারপাড়ায় গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০

হাজারীবাগে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০

চাঁনখারপুলে নার্সের রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক