হোম > রাজধানী

ঢাকা-১০ নির্বাচনি এলাকায় জামায়াতের মহিলা প্রতিনিধি সম্মেলন

স্টাফ রিপোর্টার

ঢাকা-১০ আসনের নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে মহিলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিকাল তিনটায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১০ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জসীমউদ্দিন সরকার। প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক নূরুন্নবী মানিক। এছাড়াও বক্তব্য রাখেন মহানগরীর মহিলা বিভাগের সেক্রেটারি আয়েশা সিদ্দিকা পারভীন এবং ঢাকা-১০ আসনের মহিলা প্রতিনিধিদের সমন্বয়ক ডা. ফেরদৌস আরা খানম।

বক্তারা আসন্ন উপনির্বাচনে সংগঠনের প্রার্থীকে বিজয়ী করতে মহিলা নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সম্মেলনে বিভিন্ন ওয়ার্ডের মহিলা প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রাবাসে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৯

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ইফতার

সায়েদাবাদে মাদকবিরোধী অভিযান, ইন্সপেক্টর গুলিবিদ্ধ

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

ডিএমপি কমিশনার সাজ্জাতের নিয়োগ বাতিল

মশক নিধনে ডিএসসিসির মাসব্যাপী বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ শুরু

যুবকের কাটা হাত-পা উদ্ধার, হত্যার রোমহষর্ক বর্ণনা পুলিশের

সাবেক এমপি শাহ আলম কারাগারে

ওয়াসার এটিএম বুথের পানির দাম বাড়ল

সড়ক নিরাপত্তা নিয়ে মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি শুরু