হোম > রাজধানী

শাহজালাল বিমানবন্দরে ইয়াবাসহ যাত্রী আটক

স্টাফ রিপোর্টার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনসার ব্যাটালিয়ন সদস্যের তৎপরতায় ৪ হাজার ৩৬৪টি ইয়াবাসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আটক যাত্রীর নাম সাইদুল ইসলাম। তার বাড়ি ঢাকার দোহার উপজেলার মধুরচর এলাকায়।

জানা গেছে, ইউএস-বাংলা এয়ারলাইন্সের সৌদি আরবগামী ফ্লাইটে (বিএস-৩৮১) যাত্রার উদ্দেশ্যে তিনি বিমানবন্দরে আসেন। এ সময় তার ব্যাগে তল্লাশি চালিয়ে ৪ হাজার ৩৬৪টি ইয়াবা উদ্ধার করা হয়।

সিকিউরিটি সুপারভাইজার মোর্শেদা তাৎক্ষণিকভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে এসব ইয়াবা জব্দ করেন এবং অভিযুক্তকে হেফাজতে নেন।

মোহাম্মদপুরে বিষাক্ত দ্রব্য খেয়ে শিক্ষার্থীর মৃত্যু

টিটন হত্যায় সাবেক সেনাপ্রধান আজিজের ভাই জোসেফ জড়িত

বাসাবোতে অবকাঠামো উন্নয়নের আশ্বাস ডিএসসিসি প্রশাসকের

যাত্রাবাড়ীতে জ্যামে আটকে থাকা প্রাইভেটকার চালককে ছুরিকাঘাত

ডিএমপির অভিযানে ব্রাজিলিয়ান রিভলবারসহ বিপুল গুলি উদ্ধার

ঢাকা শহরকে নিজের আঙিনার মতো করে সাজাতে চাই

অজ্ঞান পার্টির খপ্পরে প্রবাসী, সর্বস্ব খুইয়ে হাসপাতালে ভর্তি

ডেমরায় একটি কারখানায় আগুন, নিয়ন্ত্রণে আট ইউনিট

সংস্কৃতিচর্চা ছাড়া সমাজকে আলোকিত করা সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক

পিচ্চি হেলারের সঙ্গে গরুর হাট নিয়ে দ্বন্দ্বে টিটনকে হত্যার দাবি পরিবারের