হোম > রাজধানী

ডিএসসিসির প্রকৌশলী কিবরিয়ার পিতার আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের ৬ তলায় মসজিদে নির্বাহী প্রকৌশলী 'মার্কেট নির্মাণ সেল' গোলাম কিবরিয়া রুবেলের পিতা মরহুম গোলাম মোস্তফার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বাদ জোহর ডিএসসিসির জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের (রেজি.- ৩২৫৬) উদ্যোগে সভাপতি এস এম মোশাররফ হোসেন মিলনের নির্দেশনায় মোস্তফা নুরুদ্দিন সোহেল, শরীফ হোসেন ভোলাসহ সংগঠনের নেতা-কর্মীদের সহযোগিতায় এই অনুষ্ঠানটি হয়েছে। অনুষ্ঠানে এস এম মোশাররফ হোসেন মিলনের চিকিৎসাধীন গুরুতর অসুস্থ কন্যার দ্রুত সুস্থতার জন্যও দোয়া করা হয়।

দোয়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন, ডিএসসিসির উপ প্রধান রাজস্ব কর্মকর্তা মো. শাহাজাহান আলী,নির্বাহী প্রকৌশলী 'মার্কেট নির্মাণ সেল' গোলাম কিবরিয়া রুবেল, উপ-কর কর্মকর্তা আহমেদ হোসেনসহ বিএনপির সমর্থিত নেতা-কর্মী ও ডিএসসিসির কর্মকর্তা- কর্মচারীরা অংশ গ্রহণ করেন। আরো উপস্থিত ছিলেন,জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের (রেজি.- ৫২০০) এর সাধারণ সম্পাদক আরিফুজ্জামান প্রিন্স ও তার সংগঠনের নেতা- কর্মীরা।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর (বুধবার) দিবাগত রাতে রাজধানীতে এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোলাম মোস্তফার ইন্তেকাল করেন।

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত