হোম > রাজধানী

পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালানো ছিনতাইকারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রটেকশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বঙ্গভবন নিরাপত্তা) সুমন রেজাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়া ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার কারওয়ান বাজার এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী রিপনকে (৩০) গ্রেপ্তার করে ডিবি-তেজগাঁও ডিভিশনের একটি টিম। ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিবি সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট সকাল ৯টা ৪০ মিনিটে সোনারগাঁও ক্রসিংয়ে দায়িত্বরত পুলিশ সার্জেন্ট এক ছিনতাইকারীর হাতে ছুরি দেখে তাকে আটক করতে গেলে সে কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের নীচ দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

ওই সময় কারওয়ান বাজার থেকে সোনারগাঁও ক্রসিংয়ের দিকে যাচ্ছিলেন এডিসি সুমন রেজা। ছিনতাইকারীকে পালাতে দেখে এডিসি রেজা গাড়ি থেকে নেমে সে ছিনতাইকারীকে আটকের চেষ্টা করলে ছিনতাইকারী তার হাতে থাকা ছুরি দিয়ে এডিসি সুমন রেজাকে আঘাত করে। এতে এডিসি রেজার ডান হাতের মধ্যমাংশে অনেকটা কেটে যায় এবং ছিনতাইকারী পালিয়ে যায়। পরে তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা করা হয়।

ডিবি সূত্রে আরো জানা যায়, গ্রেপ্তার রিপনের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় চারটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত