হোম > রাজধানী

সেফটি ট্যাংকি পরিষ্কারে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার

রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকার একটি নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকি পরিষ্কার করতে নেমে তিন শ্রমিক আর বের হতে পারেননি। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় সহকর্মীরা তাদের তিন জনেরই লাশ উদ্ধার করেন।

বসুন্ধরা আবাসিক এলাকা ই-ব্লকের ১৪ নম্বর রোড একটি নির্মাণাধীন ভবনে ঘটনাটি ঘটে। তারা হচ্ছেন, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার আলাউদ্দিন নগর গ্রামের রফিকুলের ছেলে ফরিদুল (৪০), একই উপজেলার ইসলাম নগর গ্রামের মো. তবারক হোসেন এর ছেলে রাব্বি (১৭), ও একই উপজেলার জমগ্রাম এর তৈয়বুর রহমানের ছেলে মো. লিটন (৩৫)।

ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) হাসানুজ্জামান বলেন, নির্মাণাধীন ঐ ভবনে কয়েক দিন যাবত শ্রমিকরা কাজ করে আসছেন। শনিবার বেলা এগারো টার দিকে সেফটি ট্যাংকিটির ভিতরে নেমে ছিল একে একে চার শ্রমিক, তারা আর উঠে আসতে পারেনি।

পরে তাদের অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। বিষয়টি তদন্ত করেন।

এ ঘটনায় শাহিনুর (২২) নামের আরেক শ্রমিককে সুস্থ ভাবে উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য তিনটি মরদেহ শনিবার বিকালে ভাটারা থানার পুলিশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছেন।

তিনি আরও বলেন, আমরা দুটি বিষয়ে ধারণা করছি, এক হয়ত সেফটি ট্যাংকিতে বিষাক্ত গ্যাসে , বা বৈদ্যুতিক তারে বিদুৎ স্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হতে পারে। এছাড়াও অন্য কোন কারণ রয়েছে কিনা, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

বুড়িগঙ্গা থেকে মাটি চুরির হিড়িক, হুমকিতে নদীপারের বাসিন্দারা

তেজগাঁওয়ে পথশিশু খুন, আটক ১

রাজধানীতে জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল

ঢামেক হাসপাতালে প্রতারণা ও চুরির চেষ্টা, আটক ২

যুবলীগ নেতার বিরুদ্ধে আড়াই কোটি টাকা মানিলন্ডারিং মামলা

ঢামেক নার্সের মৃত্যু, চিরকুটে বেরিয়ে এলো লোমহর্ষক নির্যাতনের কাহিনি

রাজধানীর কামারপাড়ায় গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০

হাজারীবাগে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০

চাঁনখারপুলে নার্সের রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক