হোম > রাজধানী

ডেমরায় একটি কারখানায় আগুন, নিয়ন্ত্রণে আট ইউনিট

স্টাফ রিপোর্টার

রাজধানীর ডেমরার আমুলিয়া মডেল টাউনে একটি টিনশেড কালি তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, সকাল ১১টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয় এবং ১১টা ৫৫ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আগুনের তীব্রতা বেশি থাকায় পাশের সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আরও দুটি ইউনিট সহায়তায় পাঠানো হয়।

পরবর্তীতে পরিস্থিতি জটিল হয়ে উঠলে খিলগাঁও ফায়ার স্টেশন থেকেও আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। সব মিলিয়ে পর্যায়ক্রমে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কারখানাটি টিনশেড হওয়ায় এবং ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই নিরাপদ স্থানে সরে যান।

তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন।

এমবি

সংস্কার শেষ করে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ঘরে বসে আয়ের প্রলোভনে ২৪ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের নারী সদস্য গ্রেপ্তার

আলেমদের সংগ্রামী ইতিহাস সংরক্ষণ ও গবেষণার দলিল ‘উত্তরাধিকার’

ঢাকার কোন কোন সড়কে যানজট—জেনে নিন বের হওয়ার আগে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ

১০ বছর ধরে জলাবদ্ধ সড়ক, চরম দুর্ভোগ

ঢামেকে অচেতন ব্যক্তিকে রেখে পালালেন দুই যুবক, যেভাবে মিলল নিহতের পরিচয়

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল করে গাড়িপ্রতি চাঁদা দাবির অভিযোগ

ঢাকার প্রতিটি ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক

খাগড়াছড়ি থেকে ঢাকামুখী বাসে ইয়াবা পাচার, ৯ হাজার পিসসহ গ্রেপ্তার ২