হোম > রাজধানী

ব্যাংকের প্রতিনিধি পরিচয়ে ৬ লাখ টাকা হাতানোর অভিযোগে গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার

ব্যাংকের প্রতিনিধি পরিচয়ে তথ্য সংগ্রহ করে ছয় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর মগবাজার এলাকা থেকে নুর উদ্দিন ওরফে জাহাঙ্গীর নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে মগবাজারের সেলিনা পারভীন রোডের একটি বাসা থেকে প্রতারণার মামলায় তাকে গ্রেপ্তার করে ডিএমপির টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

গতকাল বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

পুলিশের এ কর্মকর্তা বলেন, আব্দুল হাই নামে এক ব্যবসায়ী ২০২৩ সালের ২ অক্টোবর প্রতারণার শিকার হন। ওইদিন বিকালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফোন করে নিজেকে ব্যাংকের প্রতিনিধি হিসেবে পরিচয় দেন। পড়ে আব্দুল হাইয়ের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের কার্ড আপগ্রেড করার কথা বলে তথ্য নেন। কার্ড নম্বর ও পিন সংগ্রহ করে প্রতারক বিকাশের মাধ্যমে মোট ছয় লাখ টাকা হাতিয়ে নেন।

তিনি বলেন, এ ঘটনায় পরদিন পল্টন মডেল থানায় মামলা হয়। মামলার তদন্তভার সিটিটিসির ওপর অর্পণ করা হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় গত বুধবার নুর উদ্দিনকে (৩৭) শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত