হোম > রাজধানী

ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ, চালু হচ্ছে আজ

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

ঘরে বসেই অনলাইনে রিচার্জ করা যাবে মেট্রোরেলের র‌্যাপিড পাস ও এমআরটি কার্ড। আজ থেকে এ সুবিধা আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে। এতে মেট্রোরেলে যাতায়াত হবে আরও নিরবচ্ছিন্ন ও ঝামেলাহীন।

আগারগাঁও স্টেশনে সকাল ১০টা ৪৫ মিনিটে এ সেবার উদ্বোধন করবেন সড়ক ও রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন।

ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) জানায়, যাত্রীরা মোবাইল বা কম্পিউটার থেকে rapidpass.com.bd-তে গিয়ে রেজিস্ট্রেশন করা কার্ডে ১০০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করতে পারবেন। বিকাশ, নগদ, রকেট, ব্যাংক কার্ড ও ইন্টারনেট ব্যাংকিংসহ সব এমএফএস ব্যবহার করা যাবে। রিচার্জ সম্পন্ন হলে স্টেশনের এভিএমে (অ্যাড ভ্যালু মেশিন) ট্যাপ করলেই অ্যামাউন্ট সক্রিয় হবে।

ডিটিসিএ জানিয়েছে, অনলাইন রিচার্জের প্রস্তুতির অংশ হিসেবে মেট্রোর ১৬টি স্টেশনে দুটি করে মোট ৩২টি এভিএম বসানো হয়েছে। এ ছাড়া আগামী এক মাসের মধ্যে অ্যাপসের মাধ্যমে রিচার্জ সুবিধা যুক্ত হবে।

এদিকে রিচার্জ বাতিলের ক্ষেত্রে কয়েকটি নিয়ম প্রযোজ্য হবে। ব্যবহারকারী চাইলে এভিএমে কার্ড ট্যাপ করার আগে এবং রিচার্জের তারিখ থেকে সাত দিনের মধ্যে বাতিলের অনুরোধ করতে পারবেন। রিচার্জ বাতিল হলে নির্ধারিত ৫ শতাংশ সার্ভিস চার্জ কেটে নেওয়া হবে।

এ ছাড়া কার্ড ব্ল্যাক লিস্ট থাকার কারণে যদি পেন্ডিং ট্রানজেকশন আপডেট না হয়, তবে গ্রাহক রিফান্ডের আবেদন করতে পারবেন। সে ক্ষেত্রেও একই হারে ৫ শতাংশ সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।

বর্তমানে প্রায় ১৬ লাখ যাত্রী র‌্যাপিড পাস ও এমআরটি কার্ড ব্যবহার করছেন।

পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবেন নারীরা

ড. ইউনূসকে হেনস্তা, আ.লীগের দলগত বিচার দাবি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের

রমনা কালী মন্দিরে স্বর্ণ চুরির চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা মামলায় প্রধান আসামির জামিন

ডেঙ্গু প্রতিরোধে সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন: বিচারপতি শাহিদুর রহমান

ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ

চকবাজারে অগ্নিকাণ্ড: ২৪ ঘণ্টা পরও কাটেনি শঙ্কা, থমকে আছে বাণিজ্যিক এলাকা

চকবাজারে আগুন: নিয়ন্ত্রণে ১২ ইউনিট ও দেড়শ কর্মী

চকবাজারের আগুন ছড়িয়েছে আরেক ভবনে, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

অনিয়মের অভিযোগে আইডিয়াল স্কুলের টেন্ডার বাতিল