হোম > রাজধানী

দুই শিশু সন্তান নিয়ে হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে মা

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মী ও সমর্থকরা। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে তারা হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অবরোধ কর্মসূচির এক পর্যায়ে দুই শিশু সন্তানকে সঙ্গে নিয়ে শাহবাগে উপস্থিত হন এক মা। শীতের রাতেও সন্তানদের কোলে নিয়ে তিনি শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবি করেন। এ সময় ‘হাদি হত্যার বিচার চাই’ বলে স্লোগান দেয় দুই শিশুও। এ দৃশ্য উপস্থিত অনেকের মধ্যে আবেগের সৃষ্টি করে।

এর আগে জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকরা। সন্ধ্যার পর থেকে সেখানে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে। আন্দোলনকারীরা রাতভর অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

শুক্রবার রাত ১১টার পর সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড়ের চারদিকেই বিক্ষোভকারীদের অবস্থান। এতে শাহবাগ দিয়ে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। তবে আশপাশের কয়েকটি সড়কে সীমিত আকারে যান চলাচল করতে দেখা গেছে।

গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় পানির ট্যাংকির সামনে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ডিসেম্বর তার মৃত্যু হয়। এ ঘটনায় গত মঙ্গলবার ইনকিলাব মঞ্চের সদস্যরা ‘শহিদী শপথ’ নেন এবং ত্রিশ কার্যদিবসের মধ্যে হত্যার বিচার সম্পন্নের অঙ্গীকার করেন।

বুড়িগঙ্গায় ভাসমান হোটেল, দখল-দূষণের শঙ্কা

হোস্টেল মালিকের সঙ্গে বাকবিতণ্ডা, ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধর

আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজধানীতে শনিবার জামায়াতের বিক্ষোভ

সাংবাদিকদের ওপর হামলার তদন্ত প্রতিবেদন জমা হয়নি পাঁচ মাসেও

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি খতমে নবুওয়তের

ডেঙ্গু-হাম ঠেকাতে নগর পরিকল্পনায় ১০ দফা প্রস্তাব বিআইপির

বিমানবন্দরে ৩৩ লাখ টাকার বিদেশি সিগারেট-গৌরী ক্রিম-মদ জব্দ

বর্ণাঢ্য কার র‍্যালিতে লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সেবাপক্ষ ২০২৬’ উদ্বোধন

ফার্মাসিস্টদের দশম গ্রেডের ফাইল ৭২ ঘণ্টার মধ্যে ছাড়ার আহ্বান

উত্তরায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্প