হোম > রাজধানী

গণতন্ত্রের অভিযাত্রায় সংকট সৃষ্টি হলে ‘কালো ঘোড়ার অনুপ্রবেশ’ হতে পারে

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী

স্টাফ রিপোর্টার

চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতন্ত্রের অভিযাত্রার পথে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি হলে দেশে 'কালো ঘোড়ার অনুপ্রবেশ' হতে পারে বলে গভীর আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। আনুপাতিক হারে প্রতিনিধিত্ব (Proportional Representation-PR) পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠানের আলোচনাকে 'অবান্তর' ও 'বিভ্রান্তিকর' আখ্যা দেন রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বিশ্বের অধিকাংশ গণতান্ত্রিক দেশ, যেমন ব্রিটেন বা আমেরিকা, যেখানে সরাসরি প্রার্থীকে ভোট দেওয়ার পদ্ধতি চালু আছে। সেখানে আমাদের এখানে কী এমন ঘটনা ঘটলো যে, পিআরই হচ্ছে উৎকৃষ্ট গণতন্ত্রের মডেল? এটা আমার মনে হয়, অবান্তর কথা তারা (জামায়াতে ইসলামী) বলছেন। এটা বলে একটা বিভ্রান্তি তৈরি করছেন অথবা তাদের অন্য কোনো মাস্টার প্ল্যান আছে কিনা আমি জানি না... থাকলেও থাকতে পারে যে, নির্বাচন হওয়া না হওয়া নিয়ে।

তিনি আরও বলেন, উন্নত দেশগুলোতেই এই পদ্ধতিতে জনমতের সঠিক প্রতিফলন হয় না বলে বিতর্ক চলছে। জাপানসহ বিভিন্ন দেশে এটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি। এমতাবস্থায় জাতীয় নির্বাচনের প্রাক্কালে হঠাৎ করে পিআর-এর কথা বলা জনমনে বিভ্রান্তি তৈরি করবে। তিনি জরিপের তথ্য তুলে ধরে বলেন, "অধিকাংশ মানুষের আনুপাতিক হারে ভোট পদ্ধতি সম্পর্কে কোনো ধারণা নাই এবং অনেকেই কনফিউজড অবস্থায় আছেন।"

'জুলাই সনদে' উল্লিখিত গণভোট প্রসঙ্গে রিজভী বলেন, "এখন অক্টোবরের মাঝামাঝি সময়... নির্বাচন ও গণভোটের তো একটা প্রস্তুতি আছে। জনগণকে সম্পৃক্ত করতে হয়, বহুবিধ কাজ থাকে।" তিনি রোজার আগে নির্বাচন অনুষ্ঠানের সময়সীমা বিবেচনা করে বলেন, গণভোট আগে করে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করা সম্ভব নয়, এতে সংকট তৈরি হবে।

তিনি মত দেন, সেই ক্ষেত্রে নির্বাচন এবং গণভোট একসাথে করা ছাড়া তো আর অন্য কোনো গত্যন্তর নেই।" একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়াই বাঞ্ছনীয় এবং সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে তিনি মনে করেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যা দিন দিন বাড়ছে। বিনিয়োগ শূন্যের কোঠায় নেমে এসেছে। এর মূল কারণ, দেশে নির্বাচিত সরকার নেই।

তিনি জোর দিয়ে বলেন, জাতীয় নির্বাচন দ্রুত হওয়া জরুরি।" তাঁর মতে, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরিত না হলে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে না এবং সার্বিক সংকট আরো ঘনীভূত হবে। কারণ নির্বাচিত সরকার থাকলে দেশ-বিদেশের বিনিয়োগকারীরা আস্থাশীল হয় এবং বিনিয়োগ করেন, যা কর্মসংস্থান ও অর্থনীতিকে চাঙ্গা করে।

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত