হোম > রাজধানী

ডিআরইউ খেলা শুরু শুক্রবার

স্টাফ রিপোর্টার

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) ইনডোর গেমস-২০২৫’ কাল শুক্রবার শুরু হবে। ইনডোর গেমসে পুরুষ ও নারী এই দুই বিভাগেই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে আজ বুধবার ডিআরইউ’র শফিকুল কবির মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। সঞ্চালনা করেন ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান,ডিআরইউ’র সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ভিসতার ডিরেক্টর (কর্পোরেট অ্যাফেয়ার্স এন্ড পিআর) এফ এম ইকবাল-বিন আনোয়ার ডন। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ডিআরইউ কার্যনির্বাহী কমিটির নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ মেজবাহ ও কার্যনির্বাহী সদস্য আমিনুল হক ভূইয়া।

সম্মেলনে ডিআরইউ কর্তৃপক্ষ জানায়, ইনডোর গেমস-২০২৫ প্রতিযোগিতার মাধ্যমে সাংবাদিকদের মধ্যে আন্তরিকতা, সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

এফ এম ইকবাল-বিন আনোয়ার ডন বলেন, সাংবাদিকদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের বিকাশে খেলাধুলার ভূমিকা অনস্বীকার্য। ভিসতা সবসময়ই এ ধরনের উদ্যোগে পাশে থাকবে। তিনি বলেন, সাংবাদিকদের জন্য এমন আয়োজন প্রশংসনীয়। ভিসতা সবসময় খেলাধুলা ও স্বাস্থ্য সচেতন কার্যক্রমে পাশে থাকবে।

সভাপতির বক্তব্যে আবু সালেহ আকন বলেন, ইনডোর গেমস আমাদের নিয়মিত আয়োজনের অংশ। সদস্যদের কথা মাথায় রেখে বাকি যে ইভেন্টগুলো বাকি রয়েছে সেগুলোও আমরা আয়োজনের চেষ্টা করবো। ‘ভিসতা’ ডিআরইউ’র এই ইনডোর গেমসে স্পন্সর করায় প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

স্বাগত বক্তব্যে ডিআরইউ’র সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, সদস্যরা পেশাগত কাজে ব্যস্ত থাকে। ব্যস্ততার মধ্যে শরীর ও মনকে চাঙ্গা রাখার জন্য এই আয়োজন। পাশাপাশি এ বছর অন্যান্য ইভেন্টগুলোও সফলভাবে সম্পন্ন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পুরুষ সদস্যদের ইভেন্ট এর মধ্যে রয়েছে, দাবা, ক্যারম (একক ও দ্বৈত), অকশন ব্রীজ, কল ব্রীজ (একক), অ্যাথলেটিক্স (২০০ মি:), সাঁতার, আর্চারি ও রাইফেল পাওয়া সাপেক্ষে শ্যুটিং ইভেন্ট। নারী সদস্যদের ইভেন্টগুলো হলো ক্যারম (একক), লুডু ও রাইফেল পাওয়া সাপেক্ষে শ্যুটিং ইভেন্ট।

এবারের ইনডোর গেমসের স্পন্সর হিসেবে রয়েছে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান ভিসতা।

ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা

ঢাকার ৬ থানা এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬০

বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তাঁরা বন্ধের আহ্বান

স্কুল পড়ুয়া কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেপ্তার

আবাসিক এলাকায় অটোরিকশা প্রবেশে বাধা দেয়ায় নিরাপত্তা প্রহরীকে হত্যা

ডিআরইউর সঙ্গে পুপরোয়ার মতবিনিময় অনুষ্ঠিত

পূর্বশত্রুতা ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে আসাদুলকে হত্যা

মঞ্চ ২৪-এর ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে ওমর ফারুক ও তূর্য

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর

বাসা থেকে কন্টেন্ট ক্রিয়েটর নাসিমকে তুলে নিয়ে গেছে ডিবি