হোম > রাজধানী

এমআরটি লাইন-১ ও ৫-এর চার প্যাকেজের নির্মাণ চুক্তি সই

স্টাফ রিপোর্টার

মেট্রোরেল নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫ (নর্দার্ন রুট)-এর চারটি গুরুত্বপূর্ণ প্যাকেজের নির্মাণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে এমআরটি লাইন-৬ ডিপো এলাকায় অবস্থিত মেট্রোরেল ভবনের সম্মেলনকক্ষে এসব চুক্তি সই হয়।

চুক্তি স্বাক্ষরিত চারটি প্যাকেজের আওতায় যেসব কাজ সম্পাদিত হবে:

এমআরটি লাইন-১ (কন্ট্রাক্ট প্যাকেজ সিপি-০২): এই প্যাকেজের আওতায় এমআরটি লাইন-১-এর ডিপোর জন্য ওয়ার্কশপ, স্ট্যাবলিং শেড, অপারেশন ম্যানেজমেন্ট সেন্টারসহ মোট ৪৯টি আধুনিক স্থাপনা নির্মাণ করা হবে। এই পূর্ত ও ভবন নির্মাণকাজের জন্য ‘SINOHYDRO-SEBCL JV’-এর সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এমআরটি লাইন-১ (কন্ট্রাক্ট প্যাকেজ সিপি-০৭): এই প্যাকেজের মাধ্যমে পাতাল পথ থেকে উড়াল পথের ট্রানজিশন পয়েন্ট হয়ে বালু নদীর শুরু পর্যন্ত ৫.০০৭ কিলোমিটার ভায়াডাক্ট এবং তিনটি এলিভেটেড স্টেশন (জোয়ার সাহারা, বোয়ালিয়া ও মস্তুল) নির্মাণ করা হবে। এই ভায়াডাক্ট ও স্টেশন নির্মাণের চুক্তিটি সই হয়েছে ‘CREC-MIL-MBEC JV’-এর সঙ্গে।

এমআরটি লাইন-৫, নর্দার্ন রুট (কন্ট্রাক্ট প্যাকেজ সিপি-০২): এই চুক্তির অধীনে এমআরটি লাইন-৫ (নর্দার্ন রুট)-এর ডিপোর জন্য প্রশাসনিক ভবন (OCC, DCC), স্ট্যাবলিং ইয়ার্ড, ওয়ারহাউজ এবং ওয়ার্কশপ শেডসহ অন্যান্য পূর্তকাজ সম্পন্ন করা হবে। কাজটির জন্য ‘CPC-HANIL JV’-এর সঙ্গে চুক্তি সম্পাদিত হয়েছে।

এমআরটি লাইন-৫, নর্দার্ন রুট (কন্ট্রাক্ট প্যাকেজ সিপি-০৩): এই প্যাকেজের আওতায় হেমায়েতপুর থেকে আমিনবাজার এবং নতুনবাজার থেকে ভাটারা পর্যন্ত মোট ৬.৫০ কিলোমিটার এলিভেটেড রেলওয়ে লাইন ও পাঁচটি এলিভেটেড স্টেশন (হেমায়েতপুর, বালিয়াপুর, বিলামালিয়া, আমিনবাজার ও ভাটারা) নির্মাণ করা হবে। এই চুক্তির কাজ পাবে ‘CREC-MIL-MBEC JV’।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক শাওগাতুল আলম এবং পরিকল্পনা কমিশনের সদস্য কবির আহমদ বক্তব্য দেন। এ সময় জাপান দূতাবাস, জাইকা, প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা, পরামর্শক প্রতিষ্ঠান এবং চুক্তি স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জিয়াউল হক বলেন, ‘রাজধানীর যানজট নিরসন ও যাতায়াতের সময় কমানো বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে মেট্রোরেল নেটওয়ার্ক সম্প্রসারণ করা হচ্ছে। নির্মাণকাজে সর্বোচ্চ নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিত করার ক্ষেত্রে কোনো আপস করা যাবে না। একই সঙ্গে নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করতে হবে, যাতে সাধারণ মানুষের দৈনন্দিন ভোগান্তি দীর্ঘায়িত না হয়।’

তিনি আরও বলেন, ‘নির্মাণকাজের পরিবেশগত প্রভাব এবং প্রকল্প এলাকার আশপাশে বসবাসকারী মানুষের কল্যাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। প্রকল্প বাস্তবায়নে নিয়োগকারী কর্তৃপক্ষ, প্রকৌশলী ও ঠিকাদারদের মধ্যে কার্যকর সমন্বয় ও যোগাযোগ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকাবাসীর জন্য আধুনিক, দক্ষ ও আরামদায়ক গণপরিবহন নেটওয়ার্ক গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।’

সাইবার সুরক্ষা আইনের সংশোধনী মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করবে: সংলাপে বিশিষ্টজনেরা

যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তের গুলিতে তরুণ নিহত

যাত্রাবাড়ীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ১

রাজউকের প্লট দেওয়ার নামে ৬ কোটি টাকা আত্মসাৎ, কারাগারে আসামি

কদমতলীতে ৫২০০ পিস ইয়াবাসহ ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

আগামী পাঁচ বছরে ডিজিটাল খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দির মৃত্যু

পল্টনে সিপিবির কার্যালয়ে হামলার অভিযোগ

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, আটক ১

আইজিপির ‘ক্রসফায়ার’ বিষয়ক বক্তব্যকে এবার ‘রূপক’ বলল পুলিশ