হোম > রাজধানী

শাহবাগের তিন স্থান থেকে তিন লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার

রাজধানীর শাহবাগ এলাকার তিন স্থান থেকে এক নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে রাত ১২টার মধ্যে জাতীয় ঈদগাহ মাঠ এলাকা, কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ফুটপাত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশ থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইকরামুল হক খবর পেয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ফুটপাত থেকে এক ব্যক্তিকে (৪০) অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশের ফুটপাত থেকে এক নারীর (৫৫)লাশ উদ্ধার করা হয়। শাহবাগ থানার এসআই মো. ইলিয়াস কবির বলেন, মসজিদের পাশে ফুটপাতে অচেতন অবস্থায় এক নারী পড়ে রয়েছেন খবর পেয়ে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই নারীও ভবঘুরে প্রকৃতির ছিলেন। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

এছাড়া জাতীয় ঈদগাহ মাঠ সংলগ্ন ফুটপাত থেকে আরও আশরাফ মন্ডল (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। শাহবাগ থানার এসআই গোলাম রাসেল পারভেজ বলেন, খবর পেয়ে ঈদগাহ মাঠের পাশে ফুটপাত থেকে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে ঢামেকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতা বা শারীরিক দুর্বলতার কারণে তার মৃত্যু হয়েছে। শুক্রবার হাসপাতাল সূত্র জানায়, লাশ তিনটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত