হোম > রাজধানী

সার্জেন্ট মেহেদীর বিচক্ষণতায় গ্রেপ্তার ছিনতাইকারী, উদ্ধার মোবাইল ফোন

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছিনতাইকারীকে গ্রেপ্তারের পর উদ্ধার করা মোবাইল ফোন ভুক্তভোগীর হাতে তুলে দেন সার্জেন্ট মেহেদী। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১ নম্বরে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগে কর্মরত সার্জেন্ট মেহেদী হাসান লরেন্স। একই সঙ্গে ছিনতাই হওয়া মোবাইল ফোন ভুক্তভোগীকে ফিরিয়ে দিয়েছেন।

এই সাহসিকতার জন্য সার্জেন্ট মেহেদীকে পুরস্কৃত করেছে ট্রাফিক মিরপুর বিভাগ।

গতকাল সোমবার ট্রাফিক মিরপুর বিভাগ জানিয়েছে, মিরপুর-১ নম্বর এলাকায় দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট মেহেদী। এ সময় সেখানে এক যুবককে ছুরির মুখে জিম্মি করে তার মোবাইল ফোন ছিনতাই করেন এক ব্যক্তি।

সার্জেন্ট মেহেদীর হাতে পুরস্কার তুলে দেন ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি মোহাম্মদ ছানোয়ার হোসেন। ছবি: সংগৃহীত

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান চালান সার্জেন্ট মেহেদী। এক পর্যায়ে ওই ছিনতাইকারীকে ফোন ও ছুরিসহ গ্রেপ্তার করেন তিনি। এরপর ভুক্তভোগীকে তার মোবাইল ফোন ফিরিয়ে দেন।

এই সাহসী কাজের জন্য সার্জেন্ট মেহেদীর প্রশংসা করেছেন ট্রাফিক মিরপুর বিভাগের ডিসি মোহাম্মদ ছানোয়ার হোসেন। একই সঙ্গে ডিএমপি কমিশনারের পক্ষ থেকে তার হাতে পুরস্কার তুলে দেন এই পুলিশ কর্মকর্তা।

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে

হুব্বে রাসুল (সা.) ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিরপুরে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান শুরু

মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য জশনে জুলুস র‍্যালি

সায়দাবাদে আধুনিক এসি বাস টার্মিনাল নির্মাণ করবে ডিএসসিসি

দীর্ঘপথ দৌড়ে ছিনতাইকারী ধরলেন সাংবাদিক

রাজধানীর ৫৪ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান শুরু জামায়াতের

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩

মিরপুরে গাড়িচাপায় ওয়াসা কর্মচারীর মৃত্যু

২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৪০ জন গ্রেপ্তার