হোম > রাজধানী

১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার নারী মাদক কারবারি

আমার দেশ অনলাইন

রাজধানীর শাহজাহানপুর থানা এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিবি-মতিঝিল বিভাগ। তার মোসা. তাছলিমা আক্তার (৩৬)।

সোমবার ডিএমপির উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গতকাল রোববার বিকেলে শাহজাহানপুর থানাধীন ডিআইটি রোড এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-মতিঝিল বিভাগের একটি চৌকস টিম রাজধানীর শাহজাহানপুর থানাধীন ডিআইটি রোড এলাকায় অভিযান চালিয়ে তাছলিমা আক্তারকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তার বিরুদ্ধে শাহজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পুলিশ আরো জানায়, তাছলিমা মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছেন। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

বাজেট অধিবেশন ঘিরে যে নিষেধাজ্ঞা দিল ডিএমপি

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বিমানবন্দর এলাকায় কোনো শব্দ দূষণ থাকবে না: ডিএনসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটির ৬০-৮০ শতাংশ বাসায় মিলেছে ডেঙ্গুর লার্ভা

রোববার থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

পল্লবীতে আরেকটি গলিত লাশ উদ্ধার, স্বামী-সন্তান কানাডায়

কারওয়ান বাজার থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

অনিয়মের আঁতুড়ঘর কলাতিয়া ডিগ্রি কলেজ

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু