হোম > রাজধানী

রাজধানীর শাহজাহানপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম পরিচয় জানা যায়নি। তবে অজ্ঞাতনামা পুরুষের বয়স আনুমানিক ৬০ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার শাজাহানপুর থানার উপ-পরিদর্শক এসআই মো. আফজাল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার সকাল সোয়া ৬টার দিকে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে শাজাহানপুর থানাধীন খিলগাঁও রেলগেট থেকে ২০০ গজ পশ্চিমে বিসমিল্লাহ হোটেলের সামনের রোড ডিভাইডার এর পাশে অজ্ঞাত ব্যক্তি কে অচেতন অবস্থায় পড়ে থাকে।

সেখান থেকে তাকে উদ্ধার করে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আর বলেন, প্রাথমিকভাবে জানা যায় মৃত ব্যক্তি ভবঘুরে পাগল প্রকৃতির বার্ধক্য ও অসুস্থ জনিত কারণে তার মৃত্যু হতে পারে তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত

শাহজালালে অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণ ও ৩৫ স্মার্টফোন জব্দ