হোম > রাজধানী

ইরানে হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার প্রতিবাদে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ।

শনিবার ইফতারির পর সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি উত্তরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা ইরানের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং মধ্যপ্রাচ্যে আগ্রাসন বন্ধের দাবি তুলে বিভিন্ন স্লোগান দেন।

উত্তরার সড়কগুলো প্রকম্পিত হয়েছে তাকবির স্লোগানে। এ ছাড়াও ছিল 'ইরানে হামলা কেন, জাতিসংঘ জবাব দে', 'ইসরায়েলি আগ্রাসন, মেনে নেয়া হবে না', 'মার্কিন আগ্রাসন, ভেঙে দাও গুড়িয়ে দাও', 'ভেঙে দাও গুড়িয়ে দাও, ইসরায়েলি আগ্রাসন' প্রভৃতি স্লোগান।

এ সময় শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিচার চেয়েও নানাবিধ স্লোগান দেওয়া হয়। সেইসঙ্গে নরসিংদীতে ধর্ষণের ঘটনাকে উল্লেখ করে ধর্ষকদের বিচার দাবি করা হয়। স্লোগান দেওয়া হয়, 'ধর্ষকদের বিচার কর, নইলে চুড়ি পইরা থাক'।

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে

হুব্বে রাসুল (সা.) ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিরপুরে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান শুরু

মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য জশনে জুলুস র‍্যালি

সায়দাবাদে আধুনিক এসি বাস টার্মিনাল নির্মাণ করবে ডিএসসিসি

দীর্ঘপথ দৌড়ে ছিনতাইকারী ধরলেন সাংবাদিক

রাজধানীর ৫৪ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান শুরু জামায়াতের

ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩

মিরপুরে গাড়িচাপায় ওয়াসা কর্মচারীর মৃত্যু

২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৪০ জন গ্রেপ্তার