হোম > রাজধানী

ফার্মগেটে উদ্ধার করা ককটেল নিষ্ক্রিয় করলো সিটিটিসি

স্টাফ রিপোর্টার

রাজধানীর ফার্মগেটের আনন্দ সিনেমা হলের বিপরীতে ফুটপাত থেকে তিনটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার বেলা পৌনে ১ টার দিকে ডিএমপির বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করে পরীক্ষা করে দেখতে পায় এগুলো আসলে ককটেল। পরে ককটেল তিনটি ধ্বংস করা হয়।

শেরে বাংলা এক নগর থানার ডিউটি অফিসার আমার দেশকে জানান, দুপুর ১২টার দিকে জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে এক ব্যক্তি পুলিশকে বোমা সাদৃশ্য বস্তুর সংবাদ দেন। খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পাশাপাশি ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটেও খবর দেয়া হয়। পরে বেলা পৌনে ১টার দিকে বোম ডিসপোজাল ইউনিট গিয়ে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে।

শেরে বাংলা নগর থানার ওসি গোলাম আজম জানান, বোমা সদৃশ যে বস্তুটির কথা জানা গেছে সেটি ককটেল। ককটেলগুলো ইতোমধ্যে ধ্বংস করা হয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য এটি করা হয়ে থাকতে পারে বলে ধারণা এই পুলিশ কর্মকর্তার।

রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ, সম্পাদক ড. জিয়া

টঙ্গীর দত্তপাড়ায় যুব মুসল্লিদের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

মিরাজ শেখকে ফিরিয়ে দেওয়ার দাবি জেডিপির

শাহজালালে ডিএফটির এভিয়েশন নিরাপত্তা প্রশিক্ষণ সম্পন্ন

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে

হুব্বে রাসুল (সা.) ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিরপুরে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান শুরু

মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য জশনে জুলুস র‍্যালি

সায়দাবাদে আধুনিক এসি বাস টার্মিনাল নির্মাণ করবে ডিএসসিসি

দীর্ঘপথ দৌড়ে ছিনতাইকারী ধরলেন সাংবাদিক