হোম > রাজধানী

সমৃদ্ধ দেশ ও আদর্শিক প্রজন্ম গঠনে ইমামদের এগিয়ে আসার আহ্বান

জাতীয় ইমাম কাউন্সিলের আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জাতীয় ইমাম কাউন্সিলের প্রধান উপদেষ্টা আল্লামা মুহিবুল্লাহিল বাকী নদভী বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে সামাজিক অবক্ষয় প্রতিরোধ করে সুন্দর সমৃদ্ধ দেশ গঠন ও নীতিবান আদর্শিক প্রজন্ম তৈরি করা একান্ত অপরিহার্য। সেই লক্ষ্যকে সামনে রেখে প্রতিটি অঞ্চলের ইমাম খতীবকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

বাংলাদেশ জাতীয় ইমাম কাউন্সিল নামে নতুন একটি সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আত্মপ্রকাশ হয়।সংগঠনের সভাপতি মুফতি হামিদুল ইসলাম নাফিসের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের মহাসচিব মাওলানা মুফতি মনির হোসেন রাহমানী।

এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আল্লামা মুহিবুল্লাহিল বাকী নদভী। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাষ্ট্র চিন্তক, গবেষক, মাওলানা মুসা আল হাফিজ।

প্রধান আলোচক বলেন, ইমাম, মুয়াজ্জিন ও খতিবদেরকে যথাযোগ্য মর্যাদা দিয়ে সামজিক ভাবে মানুষের নৈতিক মানোন্নয়ন ও ইসলামী তাহজিব তামাদ্দুনের আলোকে একটা স্বপ্নের বাংলাদেশ গঠনের প্রক্রিয়ায় কাজে লাগানো সকলের দায়িত্ব। এই প্রক্রিয়া ব্যর্থ হলে দেশের আগামী দিনগুলোতে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা আবদুল কাইউম সোবহানী, খতমে নবুওয়্যাত সংরক্ষণ কমিটির মহাসচিব আল্লামা ইমামুদ্দীন, হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, শর্ষিনা দরবারের ছোট পীর মাওলানা আরিফ বিল্লাহ সিদ্দিকী, খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, মুফতি সাইদ আহমদ, মুফতি সামিউল ইসলাম, মাওলানা আবদুল্লাহ আল মাসউদ খান, মাওলানা আখতারুজ্জামান, মুফতি যুবায়ের রশিদ, হাকিম আজহারুল ইসলাম নোমানী, মুফতি খায়রুল ইসলাম আজাদী, মুফতি শরীফুল হক আব্বাসী, মুফতি আলাউদ্দিন ও মাওলানা আবুল কালাম আজাদ।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে মাওলানা হামিদুল ইসলাম নাফিসকে সভাপতি, মাওলানা আবদুল্লাহ আল মাসউদ খানকে সিনিয়র সহ সভাপতি, মাওলানা রুহুল আমীন ফারুকী, মাওলানা আক্তারুজ্জামান, মাওলানা এহতেশামুল হক সাখী, মাওলানা দেলোয়ার হোসাইন আজমী, মাওলানা মোহাম্মদ হোসাইন আকন্দ, মাওলানা আজহারুল ইসলাম নোমানীকে সহসভাপতি ও মাওলানা মনির হোসেন রাহমানীকে মহাসচিব করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

রাজধানীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, গুলিবিদ্ধ সিটি কর্পোরেশন কর্মী

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

বাজেট অধিবেশন ঘিরে যে নিষেধাজ্ঞা দিল ডিএমপি

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বিমানবন্দর এলাকায় কোনো শব্দ দূষণ থাকবে না: ডিএনসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটির ৬০-৮০ শতাংশ বাসায় মিলেছে ডেঙ্গুর লার্ভা

রোববার থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

পল্লবীতে আরেকটি গলিত লাশ উদ্ধার, স্বামী-সন্তান কানাডায়

কারওয়ান বাজার থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

অনিয়মের আঁতুড়ঘর কলাতিয়া ডিগ্রি কলেজ