হোম > রাজধানী

যুবদল নেতাকে হত্যার পর পালানোর সময় রিকশাচালককেও গুলি

স্টাফ রিপোর্টার

রাজধানীর মিরপুর পল্লবীতে দোকানে ঢুকে থানা যুবদলের নেতাকে গুলি করে হত্যার পর পালিয়ে যাওয়ার সময় ব্যাটারিচালিত এক অটোরিকশাচালককেও গুলি করেছে দুর্বৃত্তরা। তার নাম আরিফ হোসেন (১৮)। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

আহত আরিফকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মোহাম্মদ পিয়ারুল জানান, গোলাম কিবরিয়া নামের একজনকে গুলি করে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা অটোরিকশার চালক আরিফকেও গুলি করে। সড়কে আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

গুলিবিদ্ধ আরিফের বরাত দিয়ে মোহাম্মদ পিয়ারুল আরও জানান, দুই যুবক হেলমেট পরা অবস্থায় দৌড়ে আরিফের রিকশায় উঠে তার কোমরে পিস্তল ঠেকিয়ে দ্রুত চালাতে বলেন। দেরি হওয়ায় তারা আরিফের পিঠে গুলি করে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, পল্লবী থেকে গুলিবিদ্ধ হয়ে অটোরিকশার এক চালক হাসপাতালে এসেছেন। তার পিঠে গুলিবিদ্ধ হয়েছে। জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার ঘটনার পর সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, দোকানে মাস্ক ও হেলমেট পরা তিন ব্যক্তি ঢুকে খুব কাছ থেকে তাকে গুলি করে চলে যায়। এসময় তিনি দোকানে থাকা চেয়ার ধরে লুকানোর চেষ্টা করেন। পাশে অন্যরা থাকলেও অস্ত্রধারীদের কিছুই করতে পারেননি। মাত্র ১০ সেকেন্ডের মধ্যেই হত্যাকাণ্ড শেষ করে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

মোহাম্মদপুরে বিষাক্ত দ্রব্য খেয়ে শিক্ষার্থীর মৃত্যু

টিটন হত্যায় সাবেক সেনাপ্রধান আজিজের ভাই জোসেফ জড়িত

বাসাবোতে অবকাঠামো উন্নয়নের আশ্বাস ডিএসসিসি প্রশাসকের

যাত্রাবাড়ীতে জ্যামে আটকে থাকা প্রাইভেটকার চালককে ছুরিকাঘাত

ডিএমপির অভিযানে ব্রাজিলিয়ান রিভলবারসহ বিপুল গুলি উদ্ধার

ঢাকা শহরকে নিজের আঙিনার মতো করে সাজাতে চাই

অজ্ঞান পার্টির খপ্পরে প্রবাসী, সর্বস্ব খুইয়ে হাসপাতালে ভর্তি

ডেমরায় একটি কারখানায় আগুন, নিয়ন্ত্রণে আট ইউনিট

সংস্কৃতিচর্চা ছাড়া সমাজকে আলোকিত করা সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক

পিচ্চি হেলারের সঙ্গে গরুর হাট নিয়ে দ্বন্দ্বে টিটনকে হত্যার দাবি পরিবারের