হোম > রাজধানী

বনশ্রীতে ফ্ল্যাটে মিলল স্কুলছাত্রীর লাশ

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

রাজধানীর দক্ষিণ বনশ্রীর একটি ফ্ল্যাট থেকে ফাতেমা আক্তার নিলি (১৭) নামের এক স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেলে দক্ষিন বনশ্রী মেইন রোডের এল ব্লকের ২/১ নম্বর (প্রীতম ভিলা) বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ফাতেমা আক্তার নিলি হবিগঞ্জের লাখাই থানাধীন বামৈ গ্রামের সজিব মিয়ার মেয়ে। সে বনশ্রীর রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণিতে পড়ত।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, বিকেলে খবর পেয়ে পুলিশ ওই বাসায় গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড।

তিনি আরো জানান, দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৩টার মধ্যে যেকোনো সময় ওই তরুণীকে হত্যা করা হয়ে থাকতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শাহজালাল বিমানবন্দরে ইয়াবাসহ যাত্রী আটক

বিনামূল্যে দুস্থদের জন্য সেহরি-ইফতারির আয়োজন করছে মাস্তুল মেহমানখানা

চাঁদাবাজি সহ্য করা হবে না: ডিএসসিসি প্রশাসক

মিরপুরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, ২৩ জন উদ্ধার

ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান

মিরপুরে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

সুপ্রিম কোর্টের পাশে পরিত্যক্ত ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার

২০২৫ সালে ৩২ হাজার কলারকে জরুরি সেবা দিয়েছে ৯৯৯

তিন দিনের মধ্যেই ডিএনসিসিকে মশক মুক্ত করতে হবে

নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব