হোম > রাজধানী

মহাখালীতে দুর্বৃত্তদের গুলিতে বক্ষব্যাধি হাসপাতালের কর্মচারী আহত

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

রাজধানীর মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের পাশে দুর্বৃত্তদের গুলিতে একজন আহত হয়েছেন। আহত জামান হোসেন (৪০) বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণি কর্মচারী পরিষদের সাবেক সেক্রেটারি। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

শুক্রবার রাত সোয়া ৮টার দিকে বক্ষব্যাধি হাসপাতালে চতুর্থ শ্রেণীর অফিস ক্লাবের সামনে এ ঘটনাটি ঘটে।

আহতের বড় ভাই সালাউদ্দিন সজল বলেন, রাত সোয়া ৮টার দিকে বাসার পাশেই মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে চতুর্থ শ্রেণীর অফিস ক্লাবের সামনে চা খেতে যান। সেখানে অজ্ঞাত দু'জন মুখোশধারী ব্যক্তি দূর থেকে ফাঁকা গুলি ছোড়ে। এতে তার ডান চোখের পাশে গুলি লাগে। আহত অবস্থায় জামানকে উদ্ধার করে রাতে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান আমার দেশকে বলেন, দুজন দুর্বৃত্ত এক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণীর কর্মচারী পরিষদের সাবেক সেক্রেটারি মো. জামানের চোখের পাশে গুলি লাগে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। আহতের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকের বরাত দিয়ে জানান তিনি।

আহত জামান হোসেন মহাখালী বক্ষব্যাধি স্টাফ কোয়াটার থাকেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী সোনাইমুড়ি উপজেলায়।

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি