হোম > রাজধানী

আমেরিকা থেকে গ্র্যাজুয়েশন করা তরুণীর লাশ মিলল হাজারীবাগে

স্টাফ রিপোর্টার

আমেরিকা থেকে গ্র্যাজুয়েশন করা এক তরুণীর লাশ মিলল রাজধানীর হাজারীবাগে। শুক্রবার বিকেলে হাজারীবাগ মিতালি রোডের বাসা থেকে ওই তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত তরুণীর নাম বিদ্যাধরী সূর্য প্রসাদ দাস (২৫)। তিনি আমেরিকা থেকে পাঁচ বছর গ্র্যাজুয়েশন সম্পন্ন করে গত বছর দেশে ফিরেন। হাজারীবাগ মিতালি রোডে পরিবারের সাথে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, সংবাদ পেয়ে হাজারীবাগ থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম শুক্রবার বিকেলে ওই বাসার সূর্য প্রসাদের শয়ন কক্ষের দরজার লক খুলে ফ্যানে সাথে ওড়না দ্বারা ঝুলন্ত লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের বরাদ দিয়ে পুলিশ কর্মকর্তা জানান, ওই নারী পাঁচ বছর আমেরিকায় গ্র্যাজুয়েশন কোর্স সম্পন্ন করে গত বছরের প্রথম দিকে বাংলাদেশে চলে আসেন। তিনি রুমে একাই থাকতেন। নিজে রান্না নিজেই করতেন। কারো সঙ্গে মিশতে না। সাধারণত রুমে দরজা বন্ধ করে থাকতো। গত ১ অক্টোবর সন্ধ্যায় রুমের ভিতরে প্রবেশ করে দরজা বন্ধ করে রাখে। আর বের হয়নি।

শুক্রবার সকাল ১০টার দিকে তার বাবা মা তাকে ডাকাডাকি করেন, কোন সাড়াশব্দ না পেয়ে, পুলিশকে সংবাদ দেন। পরে পুলিশ এসে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেন। তবে কি কারণে কেন সে আত্মহত্যা করেছেন, সে ব্যাপারে কিছু জানা যায়নি। বিষয়টি তদন্তে পুর্বক ও ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

অন্যদিকে, একই দিন সকালে রাজধানীর গেন্ডারিয়ায় আব্দুল জলিল (৬০) নামে এক রিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গেন্ডারিয়া থানার এসআই তৌফিক আনান, শুক্রবার বেলা সোয়া বারোটার দিকে গেন্ডারিয়ার ফরিদাবাদ, হরিচরন রায় রোড (তুলার গলি) ভাড়াবাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ঢামেক মর্গে পাঠানো হয়েছে। সকাল ৯টা থেকে ১০টার মধ্যে সে গলায় ফাঁস দেয়। তবে কি কারণে তা জানা যায়নি। গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার মৃত বাসত উল্লাহ এর ছেলে। সংশ্লিষ্ট থানায় পৃথক ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত