হোম > রাজধানী

আন্দোলনের নামে সড়ক অবরোধে রাজধানীতে যানজট, ডিএমপির দুঃখ প্রকাশ

স্টাফ রিপোর্টার

রাজধানীতে একযোগে কয়েকটি সংগঠনের আন্দোলনের কারণে রোববার তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সড়ক অবরোধের ফলে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়, এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। তার জন্য দুঃখ প্রকাশ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

ডিএমপি জানায়, সকাল থেকেই বিভিন্ন দাবিতে কয়েকটি সংগঠন রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নেয়। এর মধ্যে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট এমপিওভুক্তির দাবি জানায়, প্রতিবন্ধী বিদ্যালয় ও নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর স্বীকৃতি ও এমপিওভুক্তকরণের দাবিতে আন্দোলন চলে জাতীয় প্রেসক্লাবের সামনে। এছাড়া চাকরিপ্রত্যাশী প্রতিবন্ধী গ্র্যাজুয়েট এবং ৪৩তম বিসিএসের নন-ক্যাডার উত্তীর্ণরাও সড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেন।

এসব আন্দোলনের ফলে একাধিক সড়কে যানবাহনের গতি সম্পূর্ণভাবে থেমে যায়। এতে রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘ যানজট ও ব্যাপক জনদুর্ভোগ দেখা দেয়।

ডিএমপি জানায়, তারা যান চলাচল স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে যানজট বৃদ্ধি পাওয়ায় জনসাধারণের যে ভোগান্তি সৃষ্টি হয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

ডিএমপি মিডিয়া ও জনসংযোগ বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও যান চলাচল স্বাভাবিক করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

গুলশানে আ.লীগের মিছিল: পাঁচ দিন পর ওসি ক্লোজড

দুর্নীতির অভিযোগ তদন্তে ঢাকা দক্ষিণ সিটিতে দুদকের অভিযান

চাঁনখারপুলের মেস থেকে জবি ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু

‘রাজনৈতিক ক্ষমতার কাছে নয়, বিচার বিভাগকে জবাবদিহি করতে হবে আইনের কাছে’

শাহজাদপুরে নার্সিং ও ডেন্টাল কলেজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে: প্রতিমন্ত্রী

মাওলানা ওসমান ফয়েজীর ইন্তেকালে তাহাফফুজে খতমে নবুওয়তের শোক

সারা দেশে হিফযুল কোরআন প্রতিযোগিতা শুরু, অংশ নেবেন ১০ হাজার হাফেজ

চুক্তি নবায়নসহ চার দফা দাবিতে টিসিবি ভবন ঘেরাও করে ডিলারদের বিক্ষোভ

আ.লীগের মিছিল ইস্যুতে ওসিদের কড়া নির্দেশ