হোম > রাজধানী

রাজধানী ও নারায়ণগঞ্জে রাজউকের মোবাইল কোর্ট ও জরিমানা

স্টাফ রিপোর্টার

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন ১/১ ও ৬ এর আওতাধীন রানাভোলা এবং কামারপাড়া, তুরাগ এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। রাজউক এর নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার এর নেতৃত্বে রাজউক ৮টি নির্মাণাধীন ভবনে সোমবার এ অভিযান পরিচালিত হয়। এ সময় সর্বমোট ৭ লাখ টাকা জরিমানা ও ৯টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এসময় রাজউক এর অনুমোদিত নকশার থেকে ব্যত্যয়কৃত অংশ অপসারণ করা হয়। ব্যত্যয়কৃত ভবনসমূহের মালিকদের সর্বমোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভবন মালিকগণের নিকট থেকে ভবন নির্মাণে অনুমোদিত নকশার ব্যত্যয় করবেন না মর্মে অঙ্গীকারনামা আদায় করা হয়।

মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন অথরাইজড অফিসার আবিল আয়াম, সহকারী অথরাইজড অফিসার জনাব মশিউর রহমান, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকগণসহ উচ্ছেদ কার্যক্রম সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

অন্যদিকে, রাজউক এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদার এর নেতৃত্বে জোন ৬/৩ এর আওতাধীন নারায়নগঞ্জের রূপগঞ্জের উত্তর রূপসী এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এ সময় সর্বমোট ৭টি নির্মাণাধীন ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভবন নির্মাণে ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘনের দায়ে ২টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। রাজউক এর অনুমোদিত নকশার থেকে ব্যত্যয়কৃত অংশ অপসারণ করা হয়। ব্যত্যয়কৃত ভবনসমূহের মালিকদের সর্বমোট ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও ভবন মালিকগণের নিকট থেকে ভবন নির্মাণে অনুমোদিত নকশার ব্যত্যয় করবেন না মর্মে ৩০০ টাকার জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা আদায় করা হয়।

উক্ত মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন জোন ৬/৩ এর অথরাইজড অফিসার জান্নাতুল মাওয়া, সহকারী অথরাইজড অফিসার সুরোত আলী রাসেল, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ রাজউক এর বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ