হোম > রাজধানী

শাহজালালে উড়োজাহাজ ওঠানামায় বিপর্যয়

স্টাফ রিপোর্টার

ছবি : সংগৃহীত

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভোর থেকে উড়োজাহাজ চলাচলে বিঘ্ন ঘটেছে। টানা বৃষ্টির কারণে ঢাকায় অবতরণ করতে না পেরে অন্তত দুটি আন্তর্জাতিক ফ্লাইট সিলেট ও কলকাতায় ডাইভার্ট করা হয়েছে। একই সঙ্গে অর্ধশতাধিক আগমন ও প্রস্থান ফ্লাইট নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বিত হয়েছে।

রোববার দিকে বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় অবতরণ সম্ভব না হওয়ায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

অন্যদিকে, চীনের গুয়াংজু থেকে আসা চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইট কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এছাড়া আবুধাবি থেকে আগত ইতিহাদ এয়ারওয়েজ, শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়া, দুবাই থেকে এমিরেটস, ফ্লাইদুবাই ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট, মদিনা ও সৈয়দপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেদ্দা ও চট্টগ্রাম ফ্লাইট এবং মালয়েশিয়ান এয়ারলাইন্সের কুয়ালালামপুর থেকে ঢাকাগামী ফ্লাইটসহ অর্ধশতাধিক উড়োজাহাজ আকাশে চক্কর দিয়ে দেরিতে অবতরণ করে।

বিমানবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত শনিবার রাতভর ভারী বৃষ্টি এবং সকালে দৃশ্যমানতা কমে যাওয়ায় উড়োজাহাজের অবতরণ ও উড্ডয়নে জটিলতা তৈরি হয়। পাশাপাশি বাতাসের প্রভাবও ছিল। নিরাপত্তার স্বার্থে কয়েকটি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে পাঠানো হয় এবং অনেক ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়।

এদিকে বিদেশ থেকে আগত ফ্লাইটের প্রভাব পড়ে সার্বিক ফ্লাইট পরিচালনায়। সকাল থেকে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট দেরিতে অবতরণ করায় ঢাকায় অনেক যাত্রী অপেক্ষমাণ ছিল। এতে বিমানবন্দরে অপেক্ষমাণ যাত্রীদের দুর্ভোগ বাড়ে।

রংপুর বিভাগ সমিতি ঢাকার নতুন সভাপতি আজিজ, সম্পাদক ড. জিয়া

টঙ্গীর দত্তপাড়ায় যুব মুসল্লিদের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

মিরাজ শেখকে ফিরিয়ে দেওয়ার দাবি জেডিপির

শাহজালালে ডিএফটির এভিয়েশন নিরাপত্তা প্রশিক্ষণ সম্পন্ন

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে

হুব্বে রাসুল (সা.) ফাউন্ডেশনের সিরাত কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিরপুরে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান শুরু

মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য জশনে জুলুস র‍্যালি

সায়দাবাদে আধুনিক এসি বাস টার্মিনাল নির্মাণ করবে ডিএসসিসি

দীর্ঘপথ দৌড়ে ছিনতাইকারী ধরলেন সাংবাদিক