হোম > রাজধানী

৪৮ ঘণ্টার আল্টিমেটাম কারিগরি শিক্ষার্থীদের অন্যথায় ‘লং মার্চ টু ঢাকা’

স্টাফ রিপোর্টার

ছয় দফা দাবি আদায়ে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনরত কারিগরি শিক্ষার্থীরা। রোববার দুপুর পৌনে ১ টার দিকে এ ঘোষণা দেওয়া হয়। এই সময়ের মধ্যে দাবি মেনে নেয়া না হলে সারাদেশে সব পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করবেন।

পলিটেকনিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অন্যতম সমন্বয়ক মিজানুর রহমান রাজধানীর আগারগাঁওয়ে জেলাভিত্তিক সমাবেশ থেকে এ ঘোষণা দেন। আগারগাঁওয়ের নতুন সড়কে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে বেলা ১২টার দিকে এ কর্মসূচি শুরু হয়।

এর আগে শনিবার পৌনে ১২টার দিকে ‘রাইজ ইন রেড’ কর্মসূচি পালন করেন পলিটেকনিক শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেন তারা।

বৃহস্পতিবার সারাদেশে রেলপথ অবরোধের ঘোষণা দিলেও মন্ত্রণালয় বৈঠকের কারণে তা শিথিল করা হয়। কিন্তু মন্ত্রণালয় সেই বৈঠকে আশানুরূপ ফল না পাওয়ায় আন্দোলন অব্যাহত রাখেন শিক্ষার্থীরা।

পরে রাতে রাজধানীসহ সারাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে মশাল মিছিল করেন আন্দোলনকারীরা। এর আগের দিন বুধবার রাজধানীসহ সারাদেশে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। ঐদিন রমজানের সাত রাস্তা মোরে সকাল থেকে সন্ধ্যা একটা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন।

পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ডিএসসিসির স্বাস্থ্য কার্ড বিতরণ

রাজধানীতে চাকরিজীবীকে কুপিয়ে টাকা ও মোবাইল লুট

আদ্‌-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালকের পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক জামালুন্নেসা

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

পাই দিবসে ব্যাপনের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শাহবাগে আকস্মিক পরিচ্ছন্নতা অভিযানে ৯ ব্যবসায়ীকে জরিমানা, ডাস্টবিন বিতরণ

ফ্যাসিবাদী জনকণ্ঠকে জবাবদিহিতার আওতায় আসতে বাধ্য করা হবে

মেট্রোরেলের লাইনে বিড়াল, ট্রেন চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, তাপমাত্রা কমলেও বেড়েছে ভোগান্তি

রক্তদাতা দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি