হোম > রাজধানী

রাজধানীতে নবম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার

রাজধানীর কদমতলী থানার পলাশপুর এলাকায় সামিয়া আক্তার দিয়া মনি (১৫) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শনির আখড়ার পলাশপুর মদিনা টাওয়ারের অষ্টম তলার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। দিয়া মনি স্থানীয় বর্ণমালা হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের বাবা আনোয়ার হোসেন জানান, শুক্রবার সন্ধ্যায় পরিবারের সবার অগোচরে বাথরুমে ঢুকে ঝর্ণার অ্যাঙ্গেলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় দিয়া। দীর্ঘক্ষণ ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন। পরে অচেতন অবস্থায় দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত আটটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আত্মহত্যার কারণ সম্পর্কে বাবা আনোয়ার হোসেন জানান, একই স্কুলের ও একই শ্রেণির এক ছাত্রের সঙ্গে তার মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। পরিবারের ধারণা, ওই ছেলের সঙ্গে কোনো বিষয়ে মান-অভিমান থেকেই সে আত্মহত্যার মতো কঠিন পথ বেছে নিয়েছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট কদমতলী থানাকে অবগত করা হয়েছে। নিহত দিয়া মনি তিন ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছিল। তার গ্রামের বাড়ি জুরারা গ্রামে, বাবা পেশায় একজন চশমা ব্যবসায়ী।

শাহজালাল বিমানবন্দরে ইয়াবাসহ যাত্রী আটক

বিনামূল্যে দুস্থদের জন্য সেহরি-ইফতারির আয়োজন করছে মাস্তুল মেহমানখানা

চাঁদাবাজি সহ্য করা হবে না: ডিএসসিসি প্রশাসক

মিরপুরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, ২৩ জন উদ্ধার

ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান

মিরপুরে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

সুপ্রিম কোর্টের পাশে পরিত্যক্ত ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার

২০২৫ সালে ৩২ হাজার কলারকে জরুরি সেবা দিয়েছে ৯৯৯

তিন দিনের মধ্যেই ডিএনসিসিকে মশক মুক্ত করতে হবে

নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় ইনসাফের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব