হোম > রাজধানী

ট্রাস্ট ব্যাংকের ইউনিয়নপে ডেবিট ও ক্রেডিট কার্ড উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধান

স্টাফ রিপোর্টার

ট্রাস্ট ব্যাংক আনুষ্ঠানিকভাবে তাদের ইউনিয়নপে ডেবিট ও ক্রেডিট কার্ড রোববার রাতে ঢাকার একটি অভিজাত হোটেলে চালু করেছে। নতুন কার্ডের উন্মোচন করেন ট্রাস্ট ব্যাংকের চেয়ারম্যান এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান ও সেনাবাহিনী প্রধান তার বক্তব্যে বলেন, ট্রাস্ট ব্যাংক ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে একটি উন্নত ও নিরাপদ ব্যাংকিং সেবা নিশ্চিত করতে ইউনিয়নপে ইন্টারন্যাশনালের সাথে অংশীদারিত্ব করেছে। ইউনিয়নপে কার্ডসমূহ বাংলাদেশি শিক্ষার্থী, চিকিৎসাসেবা গ্রহীতা ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গ্রাহকগণের জন্য সহজ এবং বিশ্বব্যাপী গ্রহণযোগ্য আর্থিক লেনদেনের সুবিধাপ্রাপ্তি নিশ্চিত করবে।

অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন- ট্রাস্ট ব্যাংক এর ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ সেনাবাহিনীর এ্য‌াডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হোসাইন আল মোরশেদ, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, ইউনিয়নপে ইন্টারন্যাশনাল এর সিইও ল্যারি ওয়াং, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও আহসান জামান চৌধুরী ও ইউনিয়নপে ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার মো. মাসুদ রায়হান প্রমুখ।

সোমবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা মহানগর ফল ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল, সম্পাদক ফারুক

রূপনগরে জামায়াত এমপির কর্মীদের ওপর হামলার অভিযোগ

ফেসবুকে বন্ধুত্ব, উপহার দিতে এসে গুলিস্তান আবাসিক হোটেলে প্রবাসীর মৃত্যু

হাতিরঝিলে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতা

ধানমন্ডির বহুতল ভবন থেকে পড়ে শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

স্ট্রিট ফুডসহ সব ধরনের রেস্তোরাঁকে ভ্যাটের আওতায় আনতে হবে

ইসলামী ব্যাংকের মালিকানা ফেরতসহ সাত দাবি গ্রাহক ফোরামের

মাদক বিক্রির প্রতিবাদ করায় ছুরিকাঘাতে হত্যা

বিচিত্র নামের দেশি-বিদেশি ফলের সমারোহ