হোম > রাজধানী

মার্কেন্টাইল ব্যাংকের ‘মতিঝিল শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

আতিকুর রহমান নগরী

আধুনিক ও উন্নত গ্রাহক সেবা দেয়ার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকের ‘মতিঝিল শাখা’ স্থানান্তরিত হয়ে ঢাকা চেম্বার ভবনে গতকাল রোববার কার্যক্রম শুরু করেছে।

নতুন শাখায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সভাপতি তাসকিন আহমেদ।

অনুষ্ঠানে বক্তব্য দেন ডিসিসিআই এর সেক্রেটারি জেনারেল ড. এ.কে.এম. আসাদুজ্জামান পাটোয়ারী, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শামীম আহম্মদ, মার্ক এসোসিয়েটস (প্রাঃ) লি. এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মুসতাক কাদের এবং হাইটেক প্রিন্টিং এন্ড প্যাকেজিং লি. এর চেয়ারম্যান সৌমিত্র চক্রবর্তী।

এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ড. মো. জাহিদ হোসেন, মতিঝিল শাখার প্রধান মো. ফখরুজ্জামান চৌধুরী, ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান মো. অলিউল্লাহ প্রমুখ।

শাখা স্থানান্তর অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ, বিপুল সংখ্যক গ্রাহক ও ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‘মতিঝিল শাখা’র নতুন ঠিকানা- ঢাকা চেম্বার ভবন (২য় তলা), হোল্ডিং : ৬৫-৬৬, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত

শাহজালালে অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণ ও ৩৫ স্মার্টফোন জব্দ