হোম > রাজধানী

উচ্চ শব্দে অতিষ্ঠ, শিক্ষার্থীদের তোপের মুখে ২৬ মাইক বন্ধ

ঢাবিতে ছাত্রফন্টের সমাবেশ

ঢাবি সংবাদদাতা

চারদশক পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সমাবেশে মাইকের উচ্চ শব্দে অতিষ্ঠ হয়ে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগার, রোকেয়া ও শামসুন্নাহার হলের শিক্ষার্থীদের তোপের মুখে ২৬টি মাইক বন্ধ করেন আয়োজকরা। মাইক বন্ধ হলেও রাজু ভাস্কর্যে ছয়টি উচ্চ শব্দের সাউন্ডবক্স চলমান রয়েছে।

অনুষ্ঠানটি উপলক্ষ্যে রাজু ভাস্কর্য থেকে ভিসি চত্বর, শহীদ মিনার ও শাহবাগ পর্যন্ত ২৬ টি মাইকে অনুষ্ঠান পরিচালনা করে ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় শাখা (বাসদ)। এসময় সংগঠনটির সভাপতি মুক্তা বাড়ৈ বলেন, আমরা শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে মাইকগুলো বন্ধ করে দিয়েছি তবে আমাদের অনুষ্ঠান চলমান থাকবে।

এর আগে বেলা সাড়ে নয়টা থেকে মাইকের আওয়াজ শুরু হয়। এতে বিপদে পড়েন আবাসিক শিক্ষার্থীরা। এসময় সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে মাইক বন্ধ করতে আসা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো. মনিরুজ্জামান বলেন, সকালে লাইব্রেরিতে এসে মাইকের তীব্র আওয়াজে কোনো ভাবেই পড়াশোনায় মনোযোগ দিতে পারছিলাম না। শব্দ এতো তীব্র যে মনে হচ্ছে যেন লাইব্রেরির ভেতরেই প্রোগ্রাম হচ্ছে। শব্দে রীতিমতো লাইব্রেরির গ্রাসগুলো কাঁপছিলো। অনেকের পরীক্ষা চলমান, এটা কোনো ভাবেই মেনে নেওয়ার মতো নয়।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আরেক শিক্ষার্থী আজিজুর রহমান বলেন, এভাবে এত বিকট শব্দে অনুষ্ঠান করার অনুমতি কীভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন দেয় তা ভাববার বিষয়। যেখানে আজকে বিশ্ববিদ্যালয় খোলা রয়েছে এবং অনেকের ক্লাস পরীক্ষা চলছে। আয়োজকদের ন্যূনতম কমনসেন্সটুকু পর্যন্তও নেই।

এদিকে রাজু ভাস্কর্যের সামনে বিশাল জায়গা নিয়ে অনুষ্ঠান পরিচালনা করার জন্য রাস্তা বন্ধ করে দেওয়ায় টিএসসিতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এসময় অসুস্থ রোগী পরিবহণকারী অ্যাম্বুলেন্সকেও আটকে থাকতে দেখা যায়।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদকে কল করা হলে প্রক্টর অফিসের স্টাফ হারুন কল রিসিভ করে জানান, স্যার সিনেটের একটি মিটিংয়ে আছে। স্যারের মোবাইলটি বর্তমানে আমার কাছে আছে।

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত