হোম > রাজধানী

সোমবার যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

তিতাসের একটি জরুরি লাইন স্থানান্তর কাজের জন্য ঢাকা ও নারায়ণগঞ্জের নির্দিষ্ট এলাকায় টানা ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রোববার তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সোমবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এতে বলা হয়েছে, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজ করা হবে। এ কারণে সোমবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১১ ঘণ্টা ঢাকা ও নারায়ণগঞ্জ এলাকার নির্দিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এসব এলাকার মধ্যে রয়েছে টেংরা, বাহির টেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদালদোয়া, সানাড়পাড়, নিমাইকাশারি, নামা শ্যামপুর, জিয়া সরণী, জাপানি বাজার ও তিতাস গ্যাস সড়ক। গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ছাপড়া মসজিদ, রূপসী বাংলা হাসপাতাল, শনির আখড়া, আরএস টাওয়ার সংলগ্ন এলাকা, গোবিন্দপুর, মাতুয়াইল ও মৃধাবাড়ী এলাকার সব শ্রেণির গ্রাহকের। এসব এলাকার আশপাশে গ্যাসের চাপ কম থাকতে পারে বলে তিতাসের পক্ষ থেকে বলা হয়েছে।

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত

শাহজালালে অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণ ও ৩৫ স্মার্টফোন জব্দ