হোম > রাজধানী

রাজধানীতে ময়লার গাড়ির ধাক্কায় যুবক নিহত, চালক নিয়ে ধোঁয়াশা

স্টাফ রিপোর্টার

রাজধানীর যাত্রাবাড়ীতে দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মো. ইকবাল হোসেন (৩৫) নামে এক লন্ডি দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে যাত্রাবাড়ী কলাপট্টি এলাকায় রাস্তা পারাপারের সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় সিটি কর্পোরেশনের ময়লার গাড়িটি জব্দ করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। তবে আটক ব্যক্তি নিজেকে গাড়ির সহকারী (হেলপার) বলে দাবি করেছেন। অন্যদিকে, স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিই গাড়িটি চালাচ্ছিলেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

নিহতের বড় ভাই তরিকুল ইসলাম ফারুক জানান, তার ছোট ভাই ইকবাল একটি লন্ডির দোকানে কাজ করতেন। বৃহস্পতিবার দিবাগত রাত দশটার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকায় রাস্তা পার হচ্ছিলেন তিনি। এসময় দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি তাকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইকবালের মৃত্যু হয়।

খবর পেয়ে যাত্রাবাড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে। শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

মৃত ইকবাল হোসেন বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার পশ্চিম চোখরা গ্রামের মৃত আবুল হাশেমের ছেলে। তিনি বর্তমানে যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলের জনক ছিলেন।

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি

রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে স্যানিটারি মিস্ত্রি নিহত

উত্তর কাফরুলের মাদরাসায় জামায়াত আমিরের আর্থিক অনুদান হস্তান্তর

তাহাফফুজে খতমে নবুওয়ত সবুজবাগ থানা কমিটি গঠন

ঢাকা ডিসকাউন্ট ফেস্টে ডিজিটাল লেনদেনের দায়িত্বে ‘উপায়’

বিমানবন্দর এলাকায় পাজেরোর ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত

শাহজালালে অভিযানে ৪৭১ গ্রাম স্বর্ণ ও ৩৫ স্মার্টফোন জব্দ