হোম > রাজধানী

রাজধানীর বিভিন্ন পয়েন্টে ফ্রি খাবার ও পানি

স্টাফ রিপোর্টার

জামায়াতে ইসলামীর সমাবেশের উদ্দেশ্যে আসা মানুষ এবং পথচারীদের জন্য খাবার পানি ও অন্যান্য খাবারের ব্যবস্থা করেছে জামায়াতে ইসলামী। তীব্র গরমের মধ্যে অনেকে এই খাবার এবং পানি পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।

সরেজমিনে দেখা যায়, শনিবার দুপুর সোয়া ১টার দিকে ফার্মগেট বাস স্ট্যান্ডে এলিভেটেড এক্সপ্রেসের নিচে খোলা পিক আপে করে খাবার পানির বোতল, পাউরুটি, চানাচুর, কলা, ডিম, হাতে বানানো রুটি, মুড়িসহ বিভিন্ন ধরনের খাবার সামগ্রী মানুষের মাঝে বিতরণ করছিলেন জামায়াতের নেতাকর্মীরা। পথচারী আশেপাশের ফুটপাতের দোকানদার, হকার, বিভিন্ন স্থানে যাওয়ার জন্য অপেক্ষমাণ নগরবাসী, মোটরসাইকেল রাইডারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। দুপুর ২টার দিকে গাড়িটি কারওয়ান বাজারের উদ্দেশ্যে চলে যায়।

সেখানে উপস্থিত একজন জামায়াতকর্মী জানান, সকাল থেকেই বিজয় সরণি, মানিক মিয়া এভিনিউ, ফার্মগেট এবং কারওয়ান বাজার মোড়ে পিকআপ দিয়ে খাবার সামগ্রী ও পানি বিতরণ করা হচ্ছে। প্রোগ্রাম শেষ হওয়া পর্যন্ত এভাবে খাবার সামগ্রী এবং পানি বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জানা গেছে, রাজধানীর অন্তত ত্রিশটি পয়েন্টে এভাবে পানি এবং খাবার সামগ্রী বিতরণ করা হচ্ছে। জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের ডেডিকেটেড স্বেচ্ছাসেবক বাহিনী শৃঙ্খলভাবে সব খাবার ও পানীয় বিতরণের দায়িত্বে রয়েছেন।

কয়েকজন পথচারী, বাইক রাইডার, আশেপাশের দোকানদারদের সাথে কথা বললে তারা সন্তুষ্টির কথা প্রকাশ করেন।

তারা জানান, অত্যন্ত সুশৃঙ্খলভাবে সবাইকে যে যার চাহিদা মত খাবার দিয়েছেন জামায়াতকর্মীরা। সকাল থেকে ফার্মগেট আল-রাজি হাসপাতালের সামনে খাবার প্যাকেট ও পানি বিতরণ করেন করা হয় জামায়াতের পক্ষ থেকে।

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি