হোম > রাজধানী

পিচ্চি হেলারের সঙ্গে গরুর হাট নিয়ে দ্বন্দ্বে টিটনকে হত্যার দাবি পরিবারের

থানায় মামলা

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

ঢাকার নিউমার্কেট এলাকায় পুলিশের খাতায় থাকা শীর্ষ সস্ত্রাসী টিটন খুন হয়েছে আরেক শীর্ষ সস্ত্রাসী পিচ্চি হেলারের সঙ্গে গরুর হাট নিয়ে বিরোধের জেরে বলে জানিয়েছে টিটনের পরিবার। টিটনের পরিবার এ ঘটনায় নিউমার্কেট থানায় একটি মামলা দায়ের করেছে। ওই মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বুধবার ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে টিটনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

এ বিষয়ে নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব জানান, টিটন হত্যার ঘটনায় তার বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন বুধবার সকালে অজ্ঞাতনামা ৮-৯ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন।

টিটনের ভাই রিপন সাংবাদিকদের জানান, হত্যার শিকার হওয়ার কয়েক দিন আগে বছিলার গরুর হাট নিয়ে হেলালের সঙ্গে বিরোধের কথা তাকে বলেছিলেন টিটন। সেই বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। জানা গেছে, আরেক শীর্ষ সস্ত্রাসী ইমনের শ্যালক ছিলেন টিটন। টিটনের হত্যায় ইমন জড়িত কী-না প্রশ্ন করা হলে রিপন জানান, ইমনের সঙ্গে কোনো বিরোধ ছিল বলে আমি জানি না। পরিবারের ভাই-বোনের মধ্যে ছোটখাট ঘটনা থাকতে পারে। এটা খুন করার মতো কোনো বিরোধ বলে আমি মনে করি না।

টিটনের মামলার এজাহারে বাদী অভিযোগ করেছেন, দীর্ঘদিন জেলে থাকার পর ২০২৪ সালের ১৩ আগস্ট জামিনে মুক্তি পায় আমার ছোট ভাই টিটন। সে বিভিন্ন সময়ে মোবাইল অ্যাপের মাধ্যমে আমার সঙ্গে কথা বলতো। সে বলতো যে, বড় ভাই আমি আপনার অনেক আর্থিক ক্ষতি করেছি। এখন চেষ্টা করছি যাতে আপনাদের আর কোনো বদনাম না হয়। সেজন্য আমাকে দোয়া করবেন। আমি যেন ভালোভাবে কাজ করে জীবন যাপন করতে পারি। কিছুদিন আগে আবার অ্যাপের মাধ্যমে জানায়, বড় ভাই আমি একটা শিডিউল কিনছি। ইনশাআল্লাহ মোটামুটি কাজের মাধ্যমে থাকতে পারবো। গত ২৬ এপ্রিল ফোন দিয়ে জানায়, আমার সঙ্গে ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল ওরফে কাইলা বাদল, শাহজাহান, রনি ওরফে ডাগারি রনিদের বছিলা গরুর হাটের ইজারার শিডিউল নিয়ে ঝামেলা চলছে। ২৭ এপ্রিল টিটন বলে, আমাকে ডাকছে উভয়ের সঙ্গে সমঝোতার মাধ্যমে কাজ করার জন্য। এরপর ২৮ এপ্রিল মঙ্গলবার রাত ১১টার দিকে বিভিন্ন লোকের মাধ্যমে জানতে পারি যে, ঢাকা নিউমার্কেট শাহনেওয়াজ হলের সামনে থেকে আমার ছোট ভাই টিটনকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ, মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে নিউমার্কেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় টিটনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

সংস্কার শেষ করে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্র কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ঘরে বসে আয়ের প্রলোভনে ২৪ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের নারী সদস্য গ্রেপ্তার

আলেমদের সংগ্রামী ইতিহাস সংরক্ষণ ও গবেষণার দলিল ‘উত্তরাধিকার’

ঢাকার কোন কোন সড়কে যানজট—জেনে নিন বের হওয়ার আগে

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের খুঁজছে পুলিশ

১০ বছর ধরে জলাবদ্ধ সড়ক, চরম দুর্ভোগ

ঢামেকে অচেতন ব্যক্তিকে রেখে পালালেন দুই যুবক, যেভাবে মিলল নিহতের পরিচয়

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল করে গাড়িপ্রতি চাঁদা দাবির অভিযোগ

ঢাকার প্রতিটি ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক

খাগড়াছড়ি থেকে ঢাকামুখী বাসে ইয়াবা পাচার, ৯ হাজার পিসসহ গ্রেপ্তার ২