হোম > রাজধানী

এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলে 'জুলাই বিপ্লব ২০২৪' স্মরণে বর্ণাঢ্য আয়োজন

আতিকুর রহমান নগরী

‘জুলাই বিপ্লব ২০২৪’ স্মরণে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের লালমাটিয়া, মিরপুর ও উত্তরা ক্যাম্পাসে চার দিনব্যাপী নানা সৃজনশীল, শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক কর্মসূচি আয়োজনের মাধ্যমে পালন করা হয় ‘রেড জুলাই’।

গত ১ আগস্ট শুরু হওয়া এ আয়োজনে শিক্ষার্থীদের মাঝে স্বাধীনতা, গণজাগরণ ও শহীদদের আত্মত্যাগের চেতনা ছড়িয়ে দিতে অনুষ্ঠিত হয় কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা ও বক্তৃতা প্রতিযোগিতা, ক্লিপ-আর্ট ডিসপ্লে, প্রামাণ্যচিত্র প্রদর্শন, মুক্ত আলোচনা ও দোয়া মহফিল। এলিমেন্টারি শাখার শিক্ষার্থীরা জাতীয় পতাকার হাতের ছাপ, ওয়ার্কশিট রঙ ও দেয়াল পত্রিকা তৈরির মধ্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

অন্যদিকে, প্রাইমারি থেকে হায়ার সেকেন্ডারি পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেয় চিত্রাঙ্কন, রচনা, বক্তৃতা, কুইজ ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায়। শহীদ মুগ্ধাকে নিয়ে মুহাম্মদ শাহাদত হোসাইনের লেখা কবিতার আবৃত্তি, তাসিন আহমেদের ভাষণ এবং মাহদি সিনদিদ চৌধুরীর আবৃত্তি পরিবেশনা পুরো আয়োজনকে করে তোলে আবেগঘন।

বিশেষ আকর্ষণ হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবে আহত এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক আসাদুল্লাহিল গালিব, যিনি তাঁর জীবনের অভিজ্ঞতা ও আত্মত্যাগের গল্প শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। তাঁর বক্তব্যে শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হয় দেশপ্রেম, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধে।

আয়োজনে এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলের তিনটি ক্যাম্পাসের প্রায় চার হাজার শিক্ষার্থী এবং ছয় শতাধিক শিক্ষক ও কর্মচারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিবেশ ছিল উৎসবমুখর ও শিক্ষণীয়। অনুষ্ঠান শেষে এক প্রতিক্রিয়ায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব স্কুল মোহাম্মদ আনিসুর রহমান সোহাগ বলেন, “জুলাই বিপ্লব আমাদের জাতীয় আত্মপরিচয়ের গৌরবময় অধ্যায়।

নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানানো, অনুভব করানো এবং দেশের কল্যাণে অবদান রাখতে অনুপ্রাণিত করাই আমাদের লক্ষ্য।” স্কুল কর্তৃপক্ষ মনে করে, এমন উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, নৈতিকতা, নেতৃত্ব ও মানবিক চেতনার বীজ বপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮

শ্যামলীতে চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে তিন রাউন্ড গুলি